ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা দিলেন এরদোয়ান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি নেতানিয়াহুকে স্বৈরাচার আখ্যা দিয়ে বলেছেন, বিশ্বের মুসলমানদের কাছ থেকেই তিনি উপযুক্ত জবাব পাবেন।

বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে ইস্তাম্বুলের চামলিজা মসজিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, আমি বিশ্বাস করি, নেতানিয়াহু নামের এই স্বৈরাচার বিশ্বের মুসলমানদের হাতেই প্রয়োজনীয় শিক্ষা পাবে।

এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এরদোয়ান। আলোচনায় তুরস্ক-ইরান সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় উঠে আসে।

এ সময় তিনি যুদ্ধবিরতি আলোচনা সফল করতে তুরস্ক সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন। ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বার্তায় এরদোয়ান ঈদকে আধ্যাত্মিক আশীর্বাদ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এই পবিত্র উপলক্ষ তুরস্ক, তুর্কি জাতি, মুসলিম বিশ্ব এবং সমগ্র মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনুক; এটাই তার প্রত্যাশা।

বার্তায় গাজাসহ বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।

এরদোয়ান বলেন, আমাদের আধ্যাত্মিক ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন প্রান্তে যারা দুঃখ, কষ্ট ও গভীর বেদনার মধ্যে ঈদ উদযাপন করছেন, বিশেষ করে গাজার ভাই-বোনদের প্রতি আমি আমার এবং আমার জাতির পক্ষ থেকে সর্বোচ্চ সংহতির বার্তা জানাই এবং তাদের প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানাই।

বুধবার তুরস্কজুড়ে লাখো মুসল্লি ঈদুল আজহার প্রথম দিনের নামাজ আদায় করেন।

এরদোয়ান বারবার অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ বৃদ্ধি এবং ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন।

বিশ্বজুড়ে মুসলমানরা এমন এক সময়ে ঈদুল আজহা উদযাপন করছেন, যখন গাজা ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে সংঘাত এবং মানবিক সংকট অব্যাহত রয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা দিলেন এরদোয়ান

আপডেট সময় ০৫:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬