ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র: ইসমাইল বাঘাই

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি’ হিসেবে অভিহিত করেছেন।

সোমবারের (১১ মে) এই সম্মেলনে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং তাদের ঘাঁটিগুলো মূলত এই অঞ্চলে সহিংসতা ও দাদাগিরির একটি চক্র তৈরি করছে।

ইসমাইল বাঘাই ওয়াশিংটনের পক্ষ থেকে উত্থাপিত যুদ্ধবিরতির শর্তগুলোকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেন। বিপরীতে ইরানের প্রস্তাবগুলোকে অত্যন্ত দায়িত্বশীল ও উদার হিসেবে বর্ণনা করেন তিনি। ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে যুদ্ধের অবসান ঘটানো, ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ ও জলদস্যুতা বন্ধ করা এবং বিশ্বের বিভিন্ন ব্যাংকে অন্যায়ভাবে আটকে রাখা ইরানি সম্পদ মুক্তি দেওয়া।

এছাড়া হরমুজ প্রণালিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং লেবাননসহ সমগ্র অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাও তেহরানের শর্তের অন্তর্ভুক্ত।

বর্তমানে হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধের কারণে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এই পরিস্থিতিতে বাঘাই ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে বলেছেন, তারা যেন হরমুজ প্রণালীতে কোনো যুদ্ধজাহাজ না পাঠায়।

তিনি দেশগুলোকে তাদের নিজস্ব স্বার্থ ক্ষুণ্নকারী যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। ইরানের মতে, এই যুদ্ধ কেবল অনৈতিকই নয়, বরং সম্পূর্ণ অবৈধ এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন শুরু করেছে।

ইরান নিজেকে একটি দায়িত্বশীল আঞ্চলিক শক্তি হিসেবে দাবি করে বাঘাই আরও বলেন, তার দেশ কোনো ধরনের দাদাগিরিতে বিশ্বাসী নয় এবং সবসময়ই এ ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে। ইউরোপকে মার্কিন ও ইসরাইলি প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সংকটে ইরানের প্রস্তাবটিই মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার সবচেয়ে যৌক্তিক পথ।

সূত্র: টাইমস অব ইসরাইল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র: ইসমাইল বাঘাই

আপডেট সময় ০৬:২৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬