ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

৭৬ লাখ টাকা চেক জালিয়াতির মামলায় জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ মে) দুপুরে জামালপুর পৌর শহরের সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে নিজের ব্যবসা প্রসারের জন্য এরশাদ আলী নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা ধার নেন জামায়াত নেতা হারুনুর রশীদ।

সেই টাকা ফেরত দেওয়ার সময় হলে হারুনুর রশীদের কাছে এরশাদ আলী টাকা ফেরত চাওয়ার পরও তিনি টাকা ফেরত দেননি। 

পরে হারুনুর রশীদের বিরুদ্ধে জামালপুর আদালতে একটি চেক জালিয়াতির মামলা করেন এরশাদ আলী। মামলায় আদালত হারুনুর রশীদের অনুপস্থিতিতেই তাকে ৭৬ লাখ টাকা পরিশোধ ও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের জন্য মেলান্দহ থানার পুলিশকে দায়িত্ব দেন।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার দুপুরে পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামালপুর পৌর শহরের সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে মেলান্দহ থানায় নিয়ে যাওয়া হয়।

ওসি ওবায়দুর রহমান জানান, আদালতের আদেশের প্রেক্ষিতে হারুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

৭৬ লাখ টাকা চেক জালিয়াতির মামলায় জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০১:০০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬