ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্রবিরোধী কাজ করছে এবং সংবিধান লঙ্ঘন করছে। সংসদ শুরু হওয়ার আগেই সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে সরকার বড় অন্যায় করেছে, যা চরম অগণতান্ত্রিক।

শনিবার (৯ মে) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলন উপলক্ষে স্থানীয় ‘মানব কল্যাণ পরিষদ ও রিসোর্ট সেন্টারে’ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে, স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। কিন্তু সরকার এসে নিজেই সিলেক্টেড ও দলীয় লোক দিয়ে কাজ চালাচ্ছে। এটি সংবিধানের সরাসরি লঙ্ঘন।’

তিনি আরও বলেন, কোনো কোন্দলকে সামনে এনে জাতিকে পিছিয়ে দেওয়া জামায়াতের লক্ষ্য নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের আশা-আকাঙ্ক্ষা রক্ষায় সবকিছু আইনি ভিত্তিতেই মোকাবিলা করতে হবে।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের ব্যাপারে পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারও সেই অবস্থানেই রয়েছে। সরকার কখন কোন পদক্ষেপ নেবে, তা তাদের আইনি এখতিয়ার।

গোলাম পরওয়ার আরও বলেন, ‘গণতন্ত্রের একটা সৌন্দর্য হলো—যদি কোনো রাজনৈতিক দল দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করে এবং তাদের আইনি নিবন্ধন থাকে, তবে নির্বাচনে অংশগ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য। এখানে দলবিশেষের চেয়ে আইনি প্রক্রিয়া ও জনগণের আকাঙ্ক্ষাই বড়।’

দেশে একটি শক্তিশালী ‘শ্যাডো ক্যাবিনেট’ বা ছায়া মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে সেক্রেটারি জেনারেল জানান, এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত সহায়ক। বর্তমানে অভ্যন্তরীণভাবে এর কাজ চলছে এবং গুছিয়ে আনার পর আনুষ্ঠানিকভাবে তা জাতিকে জানানো হবে।

নির্বাচনি জোট প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, জাতীয় নির্বাচনের জন্য জোট গঠন করা হয়েছিল। তবে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্দোলনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, পরিস্থিতিই বলে দেবে ভবিষ্যতে কী কর্মসূচি আসবে।

রোকন সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হাকিম, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান এবং জেলা জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার

আপডেট সময় ০৬:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬