ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রভাব বাংলাদেশেও পড়বে: নাহিদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধী লীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে মুসলমান এবং বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন হচ্ছে। এটার প্রভাব বাংলাদেশেও পড়বে।

তিনি বলেন, আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। এদেশের হিন্দু মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেখিয়ে দিতে চাই, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ দেশ।

বৃহস্পতিবার বন্দরনগরী চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সহস্রাধিক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তি এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আমরা কিছু বলতে চাই না। নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা দেখেছি, নির্বাচনের আগে কয়েক লাখ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। তাদের অধিকাংশই মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের।

এনসিপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এনসিপির যে বসন্ত চলমান, সে বসন্তের ফুল হয়ে আপনারা ফুটেছেন। আমরা বিশ্বাস করি এ বসন্তের সুবাতাস ছড়িয়ে যাবে বাংলার প্রতিটি আনাচে কানাচে।’

হাম প্রতিরোধে সরকারকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘হামের জন্য যে দোষী তাদের চিহ্নিত করে ব্যবস্থাগ্রহণ করতে হবে। পূর্ববর্তী সরকারের ওপর দায় চাপিয়ে পার পাওয়া যাবে না। আর একজন শিশুকে হামে যাতে মারা না, আমরা সেটি মেনে নেবো না।

দেশের বিদ্যমান সংকট সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে নতুন করে সংকট তৈরি হয়েছে। সংসদে রাখঢাক ছাড়া বলা হলো, তারা নির্বাচনের জন্য সংস্কার মেনে নিয়েছিল। আমরা বারবার বলেছি, সংস্কার এবং বিচার এনসিপিকে আদায় করে নিতে হবে। সংসদ এবং রাজপথের লড়াইয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বোনদের জন্য রাজনীতিতে নিরাপদ পরিবেশ তৈরি হবে।

বক্তব্যে চট্টগ্রামের বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, চট্টগ্রামের ইতিহাস, লড়াই সংগ্রামের ইতিহাস। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। চট্টগ্রামের মানুষ জীবন দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানেও চট্টগ্রামের জনগণ এদেশের মানুষের জন্য ভূমিকা রেখেছে, গণতন্ত্রের জন্য ভূমিকা রেখেছে। চট্টগ্রামের ইতিহাস হাবিলদার রজব আলীর ইতিহাস, চট্টগ্রামের ইতিহাস প্রীতিলতা সূর্যসেনের ইতিহাস। আমরা তাদের ধারণ করে পথ চলি। তাদের ধারণ করেই চট্টগ্রামে লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারের পতন ঘটিয়েছে।

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন, যুগ্ম মূখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ, যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমাসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রভাব বাংলাদেশেও পড়বে: নাহিদ

আপডেট সময় ১২:৩৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬