ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের বৃহৎ বিমানবাহী রণতরী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে চলে গেছে যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। শুক্রবার (১ মে) এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জেরাল্ড ফোর্ড চলে গেলেও ওই অঞ্চলে মার্কিনিদের আরও দুটি রণতরী রয়ে গেছে।

জেরাল্ড ফোর্ড বর্তমানে ইউএস ইউরোপিয়ান কমান্ড এরিয়াতে আছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। তিনি বলেছেন, সবমিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন তাদের ২০টি যুদ্ধজাহাজ আছে। যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ।

গত ১০ মাস ধরে সাগরে অবস্থান করছে জেরাল্ড ফোর্ড। এটি মধ্যপ্রাচ্যে আসার আগে ছিল ক্যারিবিয়ান অঞ্চলে। সেখানকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের আগ পর্যন্ত জেরাল্ড ফোর্ড সেখানেই ছিল।

গত ১২ মার্চ রণতরীটির লন্ড্রি রুমে আগুন লাগে। এতে দুজন নাবিক আহত হন। পরবর্তীতে সংস্কার কাজ চালানোর জন্য জেরাল্ড ফোর্ডকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছিল।

এছাড়া সাগরে অবস্থানের সময় এটির টয়লেটেও বড় ধরনের সমস্যা দেখা দিয়েছিল। এতে করে টয়লেটে নাবিক ও সেনাদের দীর্ঘ লাইন ধরতে হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে। তবে স্থায়ী কোনো সমাধান দুই দেশের মধ্যে হয়নি। একদিকে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আটকে রেখেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করেছে।

সূত্র: এএফপি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের বৃহৎ বিমানবাহী রণতরী

আপডেট সময় ০২:০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬