ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে
লেবাননের ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়েছে। সেখান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার রাফি মিলো।

ইসরায়েলের উত্তরাঞ্চলের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মিলো জানান, লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় ৬০টি গ্রামজুড়ে বিস্তৃত এলাকা ইসরায়েলি বাহিনী ‘শত্রুমুক্ত’ করার কাজ করছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

কমান্ডার মিলো বলেন, আমরা বর্তমান অবস্থান থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা করছি না। আমরা যা করছি, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমাদের আরও অনেক কাজ বাকি আছে।

ইসরায়েলি জনগণের মনোভাবের কথা উল্লেখ করে মিলো আরো বলেন, এটি দীর্ঘস্থায়ী এক যুদ্ধ। হিজবুল্লাহকে নির্মূল করতে যতক্ষণ প্রয়োজন সামরিক বাহিনী ততক্ষণ লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।

সামরিক অভিযানের প্রেক্ষাপট তুলে ধরে এই কমান্ডার দাবি করেন বলেন, এই অঞ্চলে আমাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। আমরা আমাদের প্রয়োজন মতো অভিযান, হামলা এবং গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছি।’

সূত্র : আলজাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

আপডেট সময় ১২:৫৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬