বুধবার মধ্যাহ্ন বিরতির পর সংসদের অধিবেশন শুরুর পর রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিচ্ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বক্তৃতার মাঝপথে অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ সময় নিজের আসনে না বসে দুই সারি পেছনে বসেন তিনি। আইনমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর নিজ আসনে বসেন। রীতি অনুযায়ী, সংসদের কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় তার সামনে দিয়ে যাওয়া যায় না।
পরবর্তীতে প্রধানমন্ত্রীর এই বিষয়টিকে সামনে এনে সেখান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল। সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘মাননীয় সদস্যরা, আমরা মহান জাতীয় সংসদে সর্বদা একটা শৃঙ্খলা চাই। আজকে মাননীয় সংসদ নেতা যে ডিসেন্সি এবং শৃঙ্খলার নিদর্শন দেখিয়েছেন, আমরা অন্যান্য সম্মানিত সদস্য যারা আছি তারা আমরা একটু অবজারভ করব। মাননীয় আইনমন্ত্রী..উনার সামনের আসন ছিল মাননীয় সংসদ নেতার। যেহেতু ফ্লোর ক্রসিং হয়ে যাবে..। এইটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, টুয়ার্ডস অল দা আদারস অনারেবল মেম্বার লেট আস লার্ন।’

নিজস্ব সংবাদ : 






















