ঢাকা ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে মোতায়েন রয়েছে, তবে এটি স্থায়ী নয় পর্যায়ক্রমে তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিদ্যমান আইন অনুযায়ী সেনাবাহিনী মাঠে কাজ করছে এবং পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে তাদের প্রত্যাহার করা হবে।’

জঙ্গিবাদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশে জঙ্গি তৎপরতা নেই। তবে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত।’

গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার সংক্রান্ত পুলিশের চিঠি সম্পর্কে অবগত নন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণত রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালক জিয়াউল হক গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন এবং বাহিনীর জনবল ঘাটতির বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, দায়িত্ব পালন করতে গিয়ে গত এক বছরে ১৬ জন সদস্য প্রাণ দিয়েছেন।

এ সময় বাহিনীর কর্মকর্তা, নাবিক ও অসামরিক সদস্যদের মধ্যে মোট ১৪ জনকে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদকে ভূষিত করবেন। এর মধ্যে চারজন বাংলাদেশ কোস্টগার্ড পদক, চারজন কোস্টগার্ড (সেবা) পদক, তিনজন প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক ও তিনজনকে ‘প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কোস্টগার্ডের জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা

আপডেট সময় ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬