ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
লেবানন ও ইসরায়েলের মধ্যে পরিকল্পিত সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম। এই ধরনের আলোচনা লেবাননের কোনও উপকারে আসবে না বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এই আলোচনা তাদের কাছে কোনও গুরুত্ব বহন করে না।

নাঈম কাসেম বলেন, ‘আমরা ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। যারা ক্ষমতায় আছেন, তাদের বোঝা উচিত যে তাদের এই পদক্ষেপ লেবানন বা তাদের নিজেদের জন্য কোনও উপকার বয়ে আনবে না।’

তিনি কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে বলেন, ‘লেবাননকে অস্থিতিশীলতার চক্রে ফেলে দেওয়া এই গুরুতর পাপ থেকে তারা যেন সরে আসে।’

তিনি আরও বলেন, ‘এই সরাসরি আলোচনা এবং এর ফলাফল আমাদের কাছে গুরুত্বহীন। আমরা লেবানন ও এর জনগণের জন্য আমাদের আত্মরক্ষামূলক প্রতিরোধ অব্যাহত রাখব।’

সূত্র: আল জাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর

আপডেট সময় ০৭:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬