ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ইরানি তেল কেনার অভিযোগে চীনের একটি টিপট রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ট্রাম্প প্রশাসন, যার উদ্ধৃতি দিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

অভিযোগ অনুযায়ী, চীনের হেংগলি পেট্রোকেমিক্যাল রিফাইনারিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, প্রতিষ্ঠানটি ইরানের অন্যতম বড় ক্রেতা হিসেবে কোটি কোটি ডলারের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে।

এছাড়া অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) ইরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে প্রায় ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে।

এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে চীন। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এ ধরনের ‘একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা’ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করে এবং বাণিজ্য ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানায়।

উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্র চীনের একাধিক টিপট রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার মধ্যে হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শানডং শোগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংসিং কেমিক্যাল উল্লেখযোগ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬