ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

চট্টগ্রাম কাস্টমসে গতি আসছে রপ্তানি প্রক্রিয়ায়, সহজীকরণের আশ্বাস বিজিএমইএকে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি প্রক্রিয়াকে আরো দ্রুত, সহজ ও কার্যকর করতে কাস্টমস সেবায় বড় ধরনের সংস্কার ও আধুনিকায়নের আশ্বাস দিয়েছে চট্টগ্রাম কাস্টমস, আইসিডি কাস্টমস এবং কাস্টমস বন্ড কমিশনারেট। সোমবার (২০ এপ্রিল) বিজিএমইএ প্রতিনিধিদলের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় কাস্টমস কর্তৃপক্ষ এ আশ্বাস প্রদান করে।

বৈঠকে বিজিএমইএ নেতারা বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরো শক্তিশালী করতে হলে কাস্টমস সেবা দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হতে হবে। তারা বিশেষভাবে আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) পর্যায়ে সরাসরি কাস্টমস ক্লিয়ারেন্স চালুর ওপর গুরুত্বারোপ করেন, যা রপ্তানি প্রক্রিয়ায় সময় ও ব্যয় উভয়ই কমাবে।

চট্টগ্রামে অনুষ্ঠিত এই পৃথক বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিদল সাক্ষাৎ করেন আইসিডি কাস্টমস হাউজের কমিশনার আবু বাশার মো. শফিকুর রহমান, চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন এবং কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার জাকির হোসেনের সঙ্গে। বিজিএমইএ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী এবং সাবেক পরিচালক অঞ্জন শেখর দাশ।

বিজিএমইএ নেতারা বলেন, আইসিডি কার্যক্রম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা গেলে রপ্তানি প্রক্রিয়ায় দীর্ঘদিনের জটিলতা অনেকাংশে দূর হবে। এতে পণ্যের ছাড়পত্র দ্রুত পাওয়া যাবে এবং রপ্তানিকারকদের পরিচালন ব্যয় কমবে।

তারা কাস্টমস নীতিমালা আধুনিকায়ন এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও জোর দেন। 

বিজিএমইএ-এর ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, আইসিডি পর্যায়ের কার্যক্রম কার্যকর হলে রপ্তানি প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পাবে।

পরিচালক ফয়সাল সামাদ বলেন, দীর্ঘদিন ধরে আইসিডি পর্যায়ে কার্যক্রমের সীমাবদ্ধতার কারণে রপ্তানি ও আমদানি প্রক্রিয়ায় বিলম্ব ও অতিরিক্ত খরচ তৈরি হচ্ছিল। এসব সমস্যা সমাধানে শিল্পবান্ধব নীতিমালা প্রণয়ন এবং সমন্বিত উদ্যোগ জরুরি।

আইসিডি কাস্টমস কমিশনার আবু বাশার মো. শফিকুর রহমান জানান, আইসিডি নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অনুমোদন পেলে রপ্তানি-আমদানি কার্যক্রম আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে। তিনি আরও জানান, ১ জুন থেকে আইসিডি কোড-৩০৬ চালুর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে অবহিত করা হবে।

চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন বলেন, কাস্টমস হাউজ থেকে আইসিডি কার্যক্রম পৃথক হওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে।

কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার জাকির হোসেন বলেন, বন্ড ও বিজিএমইএর মধ্যে সমন্বয় জোরদারের মাধ্যমে যেকোনো সমস্যা দ্রুত সমাধান করা হবে, যাতে রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন থাকে এবং শিল্প খাত উপকৃত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

চট্টগ্রাম কাস্টমসে গতি আসছে রপ্তানি প্রক্রিয়ায়, সহজীকরণের আশ্বাস বিজিএমইএকে

আপডেট সময় ০১:২০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬