ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তৈমুরের’ সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। মঙ্গলবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর বলেছে, ‘‘নির্ভুল নিশানায় আঘাত হানার সক্ষমতা ও অভিযানগত প্রস্তুতির শক্তিশালী প্রদর্শনী হিসেবে দেশীয়ভাবে তৈরি জাহাজ-বিধ্বংসী আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী।’’

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নির্ভুলভাবে নিজের লক্ষ্যভেদ করেছে; যা দূরপাল্লা থেকে শত্রুর সামুদ্রিক হুমকি শনাক্ত ও তা চূড়ান্তভাবে ধ্বংস করার ক্ষেত্রে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতাকে প্রমাণ করেছে।’’

বিবৃতিতে আইএসপিআর বলছে, এই পরীক্ষা জাতীয় প্রতিরক্ষা সক্ষমতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এতে বলা হয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা প্রথাগত যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তান সশস্ত্র বাহিনীর বহুমুখী সমন্বিত আক্রমণাত্মক অবস্থান ও সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।

পাকিস্তানের আইএসপিআর বলেছে, দেশের সামুদ্রিক স্বার্থ ও জলসীমা রক্ষায় পাকিস্তান নৌবাহিনী তার অঙ্গীকারে অটল রয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং অন্যান্য বাহিনীর প্রধানরা এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের জন্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে, গত ১৬ এপ্রিল পাকিস্তান নৌবাহিনী দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে উত্তর আরব সাগরে ব্যাপক মহড়া চলাকালীন পাকিস্তানের নৌবাহিনী ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল।

সূত্র: ডন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

আপডেট সময় ০৬:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬