ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধি দল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) আমন্ত্রণে দেশটিতে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার রাত ১১টায় চীনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে প্রতিনিধি দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

শায়রুল কবির বলেন, চায়না নর্দান এয়ারলাইনসের উড়োজাহাজে বিএনপির প্রতিনিধি দলটি রওনা করেছে। এই দলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। এ ছাড়া আগামী ১৯ এপ্রিল বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও সমবায় পল্লি উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সফরে চীনে যাবেন।

সরকার গঠনের পর দল হিসেবে এটিই বিএনপির প্রথম সফর। ২১ এপ্রিল পর্যন্ত এই সফরের সূচি নির্ধারিত রয়েছে। সফরকালে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ইসমাঈল জবিউল্লাহর নেতৃত্ব বুধবার চীনের উদ্দেশে রওনা করা প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু, বেবী নাজনীন, বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান এমপি, সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য নিলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য (এমপি) সৈয়দ আল নোমান, মাগুরা জেলা বিএনপির সদস্যসচিব মো. মনোয়ার হোসেন এমপি, মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধি দল

আপডেট সময় ০১:২০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) আমন্ত্রণে দেশটিতে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার রাত ১১টায় চীনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে প্রতিনিধি দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

শায়রুল কবির বলেন, চায়না নর্দান এয়ারলাইনসের উড়োজাহাজে বিএনপির প্রতিনিধি দলটি রওনা করেছে। এই দলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। এ ছাড়া আগামী ১৯ এপ্রিল বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও সমবায় পল্লি উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সফরে চীনে যাবেন।

সরকার গঠনের পর দল হিসেবে এটিই বিএনপির প্রথম সফর। ২১ এপ্রিল পর্যন্ত এই সফরের সূচি নির্ধারিত রয়েছে। সফরকালে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ইসমাঈল জবিউল্লাহর নেতৃত্ব বুধবার চীনের উদ্দেশে রওনা করা প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু, বেবী নাজনীন, বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান এমপি, সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য নিলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য (এমপি) সৈয়দ আল নোমান, মাগুরা জেলা বিএনপির সদস্যসচিব মো. মনোয়ার হোসেন এমপি, মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481