ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ চায় না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান সবসময় আলোচনা ও গঠনমূলক কূটনীতির ওপর জোর দিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) তেহরানের জরুরি সেবা সংস্থার বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ইচ্ছা চাপিয়ে দিতে বা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে, তবে তা ব্যর্থ হবে। ইরানি জনগণ এমন কোনো পদক্ষেপ কখনও মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির কাঠামোর মধ্যে বেসামরিক মানুষ, বিশিষ্ট ব্যক্তিত্ব, শিশুদের লক্ষ্যবস্তু করা এবং স্কুল ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ কেন্দ্র ধ্বংস করার কী যুক্তি আছে?

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ। সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে ট্রাম্পকে বলতে শোনা যায়, তার ধারণা যুদ্ধ শেষ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তার দাবি, তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করলে এতদিনে দেশটি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত।

ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন হামলায় যে ক্ষতি হয়েছে, তেহরানের তা পুনর্গঠনে ২০ বছর সময় লাগবে। ইরান চুক্তি করার জন্য মরিয়া হয়েছে—আবারও এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

ইরান যুদ্ধ চায় না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আপডেট সময় ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান সবসময় আলোচনা ও গঠনমূলক কূটনীতির ওপর জোর দিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) তেহরানের জরুরি সেবা সংস্থার বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ইচ্ছা চাপিয়ে দিতে বা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে, তবে তা ব্যর্থ হবে। ইরানি জনগণ এমন কোনো পদক্ষেপ কখনও মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির কাঠামোর মধ্যে বেসামরিক মানুষ, বিশিষ্ট ব্যক্তিত্ব, শিশুদের লক্ষ্যবস্তু করা এবং স্কুল ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ কেন্দ্র ধ্বংস করার কী যুক্তি আছে?

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ। সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে ট্রাম্পকে বলতে শোনা যায়, তার ধারণা যুদ্ধ শেষ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তার দাবি, তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করলে এতদিনে দেশটি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত।

ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন হামলায় যে ক্ষতি হয়েছে, তেহরানের তা পুনর্গঠনে ২০ বছর সময় লাগবে। ইরান চুক্তি করার জন্য মরিয়া হয়েছে—আবারও এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481