ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

খুব শিগগিরই শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে: শিক্ষামন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই শিক্ষাখাতে জিডিপি ৫ শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে সরকার। শিক্ষাখাতের উন্নয়নে যা যা প্রয়োজন, সরকার তা বাস্তবায়ন করবে।

আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষক নিয়োগ ও পদায়ন নানা জটিলতায় আটকে ছিল। খুব শিগগিরই শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ধাপে ধাপে কাজ করছে।

তিনি আরও বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হবে।

মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সদর ও উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা সিলেটের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংকট মন্ত্রীর কাছে তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

খুব শিগগিরই শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৩:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬