ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: আইনমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর গ্রামে কৃষক কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উপলক্ষে শৈলকুপা উপজেলার কৃপালপুর কলুরভিটা মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কৃষক, প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামের ১ হাজার ৫৯৮ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: আইনমন্ত্রী

আপডেট সময় ০২:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬