ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাষ্ট্র–ইরান ‘দুই দিনের মধ্যে’ আলোচনায় বসতে পারে: ট্রাম্প Logo অনুমতি ছাড়া হজে না যাওয়ার আহ্বান শায়খ সুদাইসের Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে: আইএমএফ Logo দীর্ঘসূত্রতা কমাতে ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় সংস্কার পরিকল্পনা Logo বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক Logo যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরু. ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন জাতিসংঘ মহাসচিব Logo লেবাননকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে কানাডা Logo মোদি দেশভক্ত নয়, দেশদ্রোহী: রাহুল গান্ধী Logo দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বৈশাখী মেলায় লাখো মানুষের ঢল Logo মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পাড়ি দিলো ৪ জাহাজ

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পাড়ি দিলো ৪ জাহাজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধের মধ্যেই চারটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে বিবিসি ভেরিফাই। জাহাজ চলাচলের ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করে এ তথ্য উঠে এসেছে।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, প্রণালি পার হওয়া জাহাজগুলোর মধ্যে দুটি এর আগে ইরানের বন্দরে গিয়েছিল। এর একটি হলো ‘ক্রিস্টিয়ানা’, যা আগে ইরানের একটি বন্দরে অবস্থান করেছিল।

অন্যদিকে ‘রিচ স্টারি’ নামের আরেকটি জাহাজ আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্বমুখী যাত্রা শুরু করে রাতের মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করে।

এ ছাড়া মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত আরেকটি জাহাজ ‘মুরলিকিশান’ চীনের লানসান থেকে রওনা হয়ে রাতেই প্রণালি পার হয়। মেরিন ট্রাফিকের সর্বশেষ তথ্যে দেখা গেছে জাহাজটির অবস্থান ছিল ইরানের কেশম দ্বীপের পূর্বদিকে।

আরেকটি ট্যাংকার ‘এলপিস’ ইরানের বুশেহর বন্দর থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) পূর্বদিকে যাত্রা করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজটিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

তবে জাহাজগুলোর চূড়ান্ত গন্তব্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অবস্থান গোপন রাখতে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছিল সোমবার (১৩ এপ্রিল) থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়ার পথ অবরোধ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

যুক্তরাষ্ট্র–ইরান ‘দুই দিনের মধ্যে’ আলোচনায় বসতে পারে: ট্রাম্প

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পাড়ি দিলো ৪ জাহাজ

আপডেট সময় ০৭:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধের মধ্যেই চারটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে বিবিসি ভেরিফাই। জাহাজ চলাচলের ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করে এ তথ্য উঠে এসেছে।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, প্রণালি পার হওয়া জাহাজগুলোর মধ্যে দুটি এর আগে ইরানের বন্দরে গিয়েছিল। এর একটি হলো ‘ক্রিস্টিয়ানা’, যা আগে ইরানের একটি বন্দরে অবস্থান করেছিল।

অন্যদিকে ‘রিচ স্টারি’ নামের আরেকটি জাহাজ আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্বমুখী যাত্রা শুরু করে রাতের মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করে।

এ ছাড়া মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত আরেকটি জাহাজ ‘মুরলিকিশান’ চীনের লানসান থেকে রওনা হয়ে রাতেই প্রণালি পার হয়। মেরিন ট্রাফিকের সর্বশেষ তথ্যে দেখা গেছে জাহাজটির অবস্থান ছিল ইরানের কেশম দ্বীপের পূর্বদিকে।

আরেকটি ট্যাংকার ‘এলপিস’ ইরানের বুশেহর বন্দর থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) পূর্বদিকে যাত্রা করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজটিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

তবে জাহাজগুলোর চূড়ান্ত গন্তব্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অবস্থান গোপন রাখতে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছিল সোমবার (১৩ এপ্রিল) থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়ার পথ অবরোধ করা হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481