ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নিষেধাজ্ঞা সত্ত্বেও চাঁদপুরে পদ্মা-মেঘনায় চলছে জাটকা শিকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ইলিশের পোনা জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ-এপ্রিল মাসে চাঁদপুরের পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকলেও তা মানছেন না স্থানীয় জেলেরা। বিশেষ করে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এলাকায় ইলিশ ধরার প্রবণতা আরও বেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, মেঘনা নদীর চাঁদপুর লঞ্চঘাট থেকে মতলব উত্তরের এখলাসপুর পর্যন্ত এলাকায় দ্রুতগামী ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা প্রকাশ্যে মাছ শিকার করছেন। অনেকেই নদীতে ধরা মাছ সরাসরি পাড়ে এনে বিক্রিও করছেন।

স্থানীয়দের অভিযোগ, ভোর থেকে রাত পর্যন্ত নদীতে নামছেন জেলেরা এবং বিশেষ করে স্থানীয় জেলেদের একটি অংশ এ কার্যক্রমে বেশি জড়িত। তাদের মতে, জ্বালানি তেলের সরবরাহ নিয়ন্ত্রণ করা গেলে নদীতে অবৈধ মাছ ধরা অনেকাংশে কমে আসবে।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, নিয়মিত অভিযান চলছে এবং নৌপুলিশ ও কোস্টগার্ড মাঠে কাজ করছে। তিনি আরও জানান, অভিযান ব্যাহত হওয়ার যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নিষেধাজ্ঞা সত্ত্বেও চাঁদপুরে পদ্মা-মেঘনায় চলছে জাটকা শিকার

আপডেট সময় ০১:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬