ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

স্থায়ী চুক্তি নাহলে ফের ভয়াবহ যুদ্ধ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
সবার চোখ এখন পাকিস্তানের দিকে তাকিয়ে আছে। যুদ্বিবিরতি চুক্তির স্থায়ী সমাধানে ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে মার্কিন ও ইরানের প্রতিনিধিদল। আসন্ন এই বৈঠকের ওপর নির্ভর করছে বিশ্বের অর্থনীতির চাকা এবং মধ্যপ্রাচ্যে শান্তি।

ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ২ সপ্তাহের চুক্তি এখনো বহাল কিন্তু এর স্থায়িত্ব নিয়ে নানা শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অতর্কিত হামলা এবং এই যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত থাকবে কি না- তা নিয়ে ব্যাপক পাল্টাপাল্টি অভিযোগ চলছে।

হোয়াইট হাউজের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন প্রতিনিধি দলের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার।

পাকিস্তানে পৌঁছানোর আগে ভান্স রিপোর্টারদের বলেছেন, আমরা এই আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি। আমার ধারণা, এটি ইতিবাচক হবে।

অন্যদিকে ইরানের পক্ষ থেকে এই বৈঠকে কে প্রতিনিধিত্ব করবে তা এখনো খোলাসা করেনি। তবে দেশটির স্থানীয় কিছু মিডিয়ার বরাতে বলা হয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তেহরানের প্রতিনিধিত্ব করবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন তাদের ১৫টি শর্ত চুক্তি করার জন্য সাজিয়েছে। তবে এসবের বিস্তারিত কিছু বলা হয়নি।

অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননকে যুদ্ধবিরতির আওতায় না রাখলে এই আলোচনা হতে পারে না। এর আগে বৃহস্পতিবার ভান্স সতর্ক করে বলেন, ইরান হরমুজ প্রণালি খুলে না দিতে যুদ্ধবিরতি আবার ভেস্তে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

স্থায়ী চুক্তি নাহলে ফের ভয়াবহ যুদ্ধ

আপডেট সময় ১১:১৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬