ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সংরক্ষিত নারী আসনে প্রথমদিনেই বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৫ শতাধিক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রথম দিনেই ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৪৪ জন প্রত্যাশী।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন দলের কেন্দ্রীয় দপ্তর। এদিন বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি জানান, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।

কার্যক্রমের প্রথম দিনেই দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মোট ৫৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীদের উপচেপড়া ভিড় আর উচ্ছ্বাসে সকাল থেকেই নয়াপল্টন এলাকা মুখরিত হয়ে ওঠে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া এই ফরম বিক্রি কার্যক্রম চলবে রোববার (১২ এপ্রিল) পর্যন্ত। এই তিন দিনের মধ্যেই ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, গত দেড় দশকের রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা, সংসদীয় বিতর্কে পারদর্শিতা এবং সামগ্রিক রাজনৈতিক যোগ্যতা বিবেচনা করেই দলের পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে। তিনি দলের সব স্তরের নেতাকর্মীদের বোর্ডের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সংরক্ষিত নারী আসনে প্রথমদিনেই বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৫ শতাধিক

আপডেট সময় ১২:৩৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬