ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন: ভান্স

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সঙ্গে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তিকে ‘ভঙ্গুর’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে ইরানিরা যদি ভালো মানসিকতা নিয়ে আসে তাহলে তাদের সঙ্গে স্থায়ী চুক্তি সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের ভালো মানসিকতা নিয়ে আলোচনা করতে বলেছেন। কিন্তু ইরান যদি একই রকম মানসিকতা না রাখে তাহলে তারা দেখবে ট্রাম্প হেলাফেলা করার ব্যক্তি নয়।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি বলেন, “ইরান যদি ভালো মানসিকতার সাথে আমাদের সাথে কাজ করতে চায়, তবে আমার মনে হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। কিন্তু তারা যদি মিথ্যা বলে, প্রতারণা করে কিংবা আমাদের তৈরি করা এই ভঙ্গুর যুদ্ধবিরতি বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে তারা খুব একটা সুখে থাকবে না।”

ট্রাম্পের প্রসঙ্গে তিনি বলেন, “তিনি আমাদের আলোচনার টেবিলে বসার নির্দেশ দিয়েছেন। কিন্তু ইরান যদি একই কাজ না করে (অর্থাৎ আলোচনায় না বসে), তবে তারা অচিরেই টের পাবে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে হেলাফেলা করার সুযোগ নেই। তিনি বেশ অধৈর্য; তিনি দ্রুত অগ্রগতি দেখতে চান।”

এদিকে বুধবার ইরানি ও মার্কিনিদের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন জেডি ভান্স। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান অসিম মুনিরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

সূত্র: সিএনএন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন: ভান্স

আপডেট সময় ০৫:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬