ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ শাহবাজ শরিফের, সঙ্গে হরমুজ খোলার আহ্বান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ইরানের ওপর মার্কিন হামলার চূড়ান্ত সময়সীমা আরও দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে সদিচ্ছার নিদর্শন হিসেবে এই সময়ে ‘হরমুজ প্রণালি’ খুলে দিতে তেহরানের প্রতিও অনুরোধ করেছেন তিনি। খবর আলজাজিরার।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান পাকিস্তানি প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত শক্তিশালীভাবে এগিয়ে চলছে এবং অদূর ভবিষ্যতে এর মাধ্যমে বড় কোনো ফল আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করে সফল হওয়ার সুযোগ দিতেই তিনি দুই সপ্তাহের এই বাড়তি সময় চেয়েছেন।

উল্লেখ্য, ৮ই এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের শেষ দিন। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, আজ রাতের মধ্যে ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলা চালানো হবে। এমন চরম উত্তেজনার মধ্যেই পাকিস্তান, তুরস্ক ও মিশরের মতো দেশগুলো মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ শাহবাজ শরিফের, সঙ্গে হরমুজ খোলার আহ্বান

আপডেট সময় ০১:৫৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬