ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাসে রাশিয়া-চীনের ভেটো

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
জ্বালানি পরিবহনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে আনা এই প্রস্তাবে হরমুজ প্রণালিটিতে সমন্বিত রক্ষণাত্মক ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

বিবিসি জানায়, মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে ১৫ সদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি রাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে স্থায়ী সদস্য রাশিয়া ও চীন ভেটো দেওয়ায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

এ ছাড়া পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত ছিল। 

সপ্তাহব্যাপী আলোচনার পর প্রস্তাবের মূল খসড়ায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। শুরুতে এটি জাতিসংঘের ‘অধ্যায় ৭’-এর অধীনে সামরিক শক্তি প্রয়োগের অনুমোদনের কথা বললেও পরে তা বাদ দেওয়া হয়। চূড়ান্ত প্রস্তাবে সামরিক শক্তির বদলে ‘প্রয়োজনীয় সকল রক্ষণাত্মক ব্যবস্থা’ এবং সবশেষে ‘রক্ষণাত্মক প্রচেষ্টা জোরালোভাবে উৎসাহিত’ করার কথা বলা হয়েছিল।

কিন্তু রাশিয়া ও চীনের আপত্তির কারণে সংশোধিত প্রস্তাবটিও পাস হয়নি। 

নিরাপত্তা পরিষদের এই সভায় সভাপতিত্ব করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি। ভোটের আগে তিনি সদস্য দেশগুলোর উদ্দেশ্যে বলেন, এই প্রস্তাব কোনো নতুন পরিস্থিতি তৈরি করছে না, বরং ইরানের ক্রমাগত শত্রুভাবাপন্ন আচরণের একটি জরুরি ও যৌক্তিক প্রতিক্রিয়া মাত্র।

তিনি সতর্ক করে বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথ রাজনৈতিক বা কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রচেষ্টাকে যদি নিরাপত্তা পরিষদ রুখে দিতে ব্যর্থ হয়, তবে তার ফল হবে ভয়াবহ।

এর ফলে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ জলপথেও একই ধরনের অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে, যা পুরো বিশ্বকে ‘জঙ্গলে’ পরিণত করতে পারে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাসে রাশিয়া-চীনের ভেটো

আপডেট সময় ০১:১৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬