ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সাময়িক যুদ্ধবিরতিতে হরমুজ খুলবে না ইরান, নতুন শর্তের প্রস্তুতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
কোনো সাময়িক যুদ্ধবিরতির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে না। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সের কাছে এমন দাবি করেছেন। তেহরান মনে করে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ওয়াশিংটনের প্রস্তুতিতে ঘাটতি আছে।

রয়টার্সের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছে থেকে যুদ্ধ বন্ধের পরিকল্পনার রূপরেখা পাওয়ার কথা নিশ্চিত করেছেন ওই সরকারি কর্মকর্তা। প্রস্তাবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকরের কথা উল্লেখ আছে। তেহরান প্রস্তাবটি পর্যালোচনা করছে। ওই কর্মকর্তা জানান, তেহরান কোনো চাপের মুখে বা সময়সীমার মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত নিতে বাধ্য নয়।

এদিকে প্রস্তাবিত পরিকল্পনার রূপরেখা নিয়ে এখনই কিছু বলতে রাজি হয়নি পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি আলজাজিরাকে বলেছেন, ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অথবা ১৫ দফা নিয়ে কিছু প্রতিবেদন নজরে এসেছে। আমরা সেগুলো নিয়ে কোনো মন্তব্য করছি না। তবে শান্তির প্রক্রিয়া চলমান।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক্সে দেওয়া একটি পোস্টের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সংস্থাটি হরমুজ প্রণালি ঘিরে নতুন ‘অপারেটিং কন্ডিশন’ বা পরিচালনার শর্তাবলি কার্যকরের প্রস্তুতি নিচ্ছে। রোববার আইআরজিসির নৌবাহিনী জানায়, পারস্য উপসাগরে নতুন শৃঙ্খলার জন্য ইরানি কর্তৃপক্ষ ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে তারা পূর্বপ্রস্তুতি সম্পন্ন করছে।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য।’ জলপথটি দ্রুত খুলে দিতে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির মধ্যে আইআরজিসি তাদের অবস্থান জানাল।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধের রূপরেখা পেয়েছে ইরান-যুক্তরাষ্ট্র: রয়টার্স

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সাময়িক যুদ্ধবিরতিতে হরমুজ খুলবে না ইরান, নতুন শর্তের প্রস্তুতি

আপডেট সময় ০৫:২৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬