ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় বাংলাদেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে এসেছে। পাল্টা শুল্কের প্রভাবে চীনের রপ্তানি বড় ধরনের পতনের মুখে পড়ায় এই অবস্থান তৈরি হয়েছে, যদিও বাংলাদেশের রপ্তানিও কিছুটা কমেছে।

চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ ১৩৭ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৫০ কোটি ডলার, অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় সাড়ে ৮ শতাংশ।

অন্যদিকে, একই সময়ে ২৭০ কোটি ডলারের রপ্তানি নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ভিয়েতনাম। চীন এই সময়ে মাত্র ১১৭ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৫৭ দশমিক ৬৫ শতাংশ কম। ফলে বাংলাদেশ চীনকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে।

ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অটেক্সার তথ্য অনুযায়ী, এ সময় যুক্তরাষ্ট্র মোট ১ হাজার ১৭৩ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় সাড়ে ১৩ শতাংশ কম।

এদিকে ইন্দোনেশিয়ার রপ্তানি বেড়ে ৮১ কোটি ডলারে পৌঁছেছে, আর ভারতের রপ্তানি কমে দাঁড়িয়েছে ৭২ কোটি ডলারে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক নীতির কারণে বৈশ্বিক পোশাক বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। শুরুতে সুবিধাজনক অবস্থানে থাকলেও বাংলাদেশ সেই ধারাবাহিকতা পুরোপুরি ধরে রাখতে পারেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় বাংলাদেশ

আপডেট সময় ১১:০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬