ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গাড়ি আটকিয়ে স্থানীয়দের বিক্ষোভ Logo জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo হরমুজ প্রণালির ‘সুরক্ষায়’ মার্কিন জোটে যোগ দিতে প্রস্তুত আরব আমিরাত Logo আল্টিমেটামের ভাষা ত্যাগ করে যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার আহ্বান রাশিয়ার Logo ট্রাম্পের বেপরোয়া চাল পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি ইরানের স্পিকারের Logo ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ড Logo ব্যয় সংকোচনে কঠোর সরকার, বন্ধ বিদেশ ভ্রমণ ও যানবাহন ক্রয় Logo সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা Logo র‌্যাব নিয়ে যেকোনো সিদ্ধান্ত সরকার নেবে: মহাপরিচালক Logo বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা

জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণ করতে বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৫ এপ্রিল) সংসদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল সংস্কার চায়, ৭১ এবং ২৪কে বরাবর করে চায়। ৭১ এর সঙ্গে কিছুরই তুলনা চলে না। ৭১ এর সংবিধান কেন ভালো লাগে না, আমরা বুঝিতো। সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয়গাঁথা। কারো কারো কাছে, পরাজয়ের গ্লানি। আমি সেই পথে যাবো না।

জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণ করতে বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ জানিয়ে তিনি আরও বলেন, চলুন, কীভাবে বাস্তবায়ন করা যায়, সেই পথ বের করি। বিরোধীদলীয় নেতা মিলেমিশে কাজ করার কথা বলেছেন। ওয়েলকাম জানাই।

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সমঝোতা হওয়ার পরও মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সনদে লেখা হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিলেন, আমরা এটি চাই। বিরোধীদল চায় কিনা, জিজ্ঞেস করেন।

বিরোধীদলের উদ্দেশে তিনি আরও বলেন, জামায়াত আমির গণঅভ্যুত্থান বলেছেন, কেউ কেউ বিপ্লব বলতে বলতে ফ্যানা তুলে ফেলেন। জুলাই সনদে কোথাও বিপ্লবের কথা নেই। আমরা বক্তব্য দিচ্ছি রাষ্ট্রপতির ভাষণের ওপর। সংবিধান মেনে সবই হচ্ছে। আবার সংবিধান মানি না, এটি শুনতে চাই না।

এ সময় এনসিপি ও ঐকমত্য কমিশনের সমালোচনা করে বলেন, সবাই স্বাক্ষর করেছে, তবে এনসিপি নির্বাচনের পর করেছে। রাজনৈতিক সমঝোতা হওয়ার পরও সনদে ঐকমত্য কমিশন অনেককিছু আনেনি।

সংবিধান ছুড়ে ফেলে দেয়ার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্য বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, রূপক অর্থে ছুড়ে ফেলে দেয়ার কথা বলেছিলেন, বেগম খালেদা জিয়া। পঞ্চদশ সংশোধনী উদ্দেশ্য করে ছুড়ে ফেলার কথা বলেছিলেন তিনি। তা তো ছুড়ে ফেলা হয়েছে।

প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে বিএনপি কথা বলেছে জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি হতে পারবে না। তিনি জানতেন, বেগম খালেদা জিয়া বা তাকে মানুষ প্রধানমন্ত্রী বানাবেন। তারপরও তার নির্দেশনায় আমরা প্রস্তাবনা দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তে বিরোধীদল কি প্রশংসা করবে না, টেবিল চাপড়ে সমর্থন দেবে না, প্রশ্ন রাখেন সালাহউদ্দিন আহমদ।

বিচার ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা স্বাধীন বিচার ব্যবস্থা চাই। কিন্তু সার্বভৌম বিচার ব্যবস্থা চাই না। সার্বভৌম জনগণ, দেশ এবং সংসদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গাড়ি আটকিয়ে স্থানীয়দের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:২৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণ করতে বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৫ এপ্রিল) সংসদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল সংস্কার চায়, ৭১ এবং ২৪কে বরাবর করে চায়। ৭১ এর সঙ্গে কিছুরই তুলনা চলে না। ৭১ এর সংবিধান কেন ভালো লাগে না, আমরা বুঝিতো। সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয়গাঁথা। কারো কারো কাছে, পরাজয়ের গ্লানি। আমি সেই পথে যাবো না।

জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণ করতে বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ জানিয়ে তিনি আরও বলেন, চলুন, কীভাবে বাস্তবায়ন করা যায়, সেই পথ বের করি। বিরোধীদলীয় নেতা মিলেমিশে কাজ করার কথা বলেছেন। ওয়েলকাম জানাই।

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সমঝোতা হওয়ার পরও মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সনদে লেখা হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিলেন, আমরা এটি চাই। বিরোধীদল চায় কিনা, জিজ্ঞেস করেন।

বিরোধীদলের উদ্দেশে তিনি আরও বলেন, জামায়াত আমির গণঅভ্যুত্থান বলেছেন, কেউ কেউ বিপ্লব বলতে বলতে ফ্যানা তুলে ফেলেন। জুলাই সনদে কোথাও বিপ্লবের কথা নেই। আমরা বক্তব্য দিচ্ছি রাষ্ট্রপতির ভাষণের ওপর। সংবিধান মেনে সবই হচ্ছে। আবার সংবিধান মানি না, এটি শুনতে চাই না।

এ সময় এনসিপি ও ঐকমত্য কমিশনের সমালোচনা করে বলেন, সবাই স্বাক্ষর করেছে, তবে এনসিপি নির্বাচনের পর করেছে। রাজনৈতিক সমঝোতা হওয়ার পরও সনদে ঐকমত্য কমিশন অনেককিছু আনেনি।

সংবিধান ছুড়ে ফেলে দেয়ার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্য বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, রূপক অর্থে ছুড়ে ফেলে দেয়ার কথা বলেছিলেন, বেগম খালেদা জিয়া। পঞ্চদশ সংশোধনী উদ্দেশ্য করে ছুড়ে ফেলার কথা বলেছিলেন তিনি। তা তো ছুড়ে ফেলা হয়েছে।

প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে বিএনপি কথা বলেছে জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি হতে পারবে না। তিনি জানতেন, বেগম খালেদা জিয়া বা তাকে মানুষ প্রধানমন্ত্রী বানাবেন। তারপরও তার নির্দেশনায় আমরা প্রস্তাবনা দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তে বিরোধীদল কি প্রশংসা করবে না, টেবিল চাপড়ে সমর্থন দেবে না, প্রশ্ন রাখেন সালাহউদ্দিন আহমদ।

বিচার ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা স্বাধীন বিচার ব্যবস্থা চাই। কিন্তু সার্বভৌম বিচার ব্যবস্থা চাই না। সার্বভৌম জনগণ, দেশ এবং সংসদ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481