ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ‘অন্তর্ভুক্ত নয়’: ট্রাম্প Logo মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন অকটেন চট্টগ্রাম বন্দরে পৌঁছালো Logo শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছে বাংলাদেশ Logo ‘যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে, ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালাবে নাকি যুদ্ধবিরতি পালন করবে’ Logo আমরা বিজয়ের পথে: ইরানের সাবেক প্রেসিডেন্ট Logo কালবৈশাখীর হুঁশিয়ারি: ঝড়ো হাওয়া, বজ্রপাতের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও Logo ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের বৈঠকে কতটুকু সফলতা আসতে পারে? Logo ইরানের সঙ্গে আলোচনায় অংশ নেবেন ভ্যান্স, উইটকফ ও কুশনার Logo আবু সাঈদ হত্যা মামলার রায় আজ Logo যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানাল হোয়াইট হাউস

ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছে না ফ্রান্স

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তারা ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন।

তিনি বলেন, ফ্রান্স ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে না। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য কিছু যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যেমন আইরন ডোমের উপাদান। এছাড়া কিছু সরঞ্জাম শুধুমাত্র পুনঃরপ্তানির জন্য অনুমোদিত, যার একটি অংশ আমাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর প্রয়োজনেও ব্যবহৃত হয়।

এর আগে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্স।

ম্যাক্রোঁর এই অবস্থানের প্রতিক্রিয়ায় ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রান্সকে আর ইসরায়েলের বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রোঁর সমালোচনা করে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কথিত আগ্রাসনের বিষয়ে তিনি নীরব অবস্থান নিয়েছেন। সূত্র : প্রেসটিভি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ‘অন্তর্ভুক্ত নয়’: ট্রাম্প

ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছে না ফ্রান্স

আপডেট সময় ০৬:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তারা ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন।

তিনি বলেন, ফ্রান্স ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে না। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য কিছু যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যেমন আইরন ডোমের উপাদান। এছাড়া কিছু সরঞ্জাম শুধুমাত্র পুনঃরপ্তানির জন্য অনুমোদিত, যার একটি অংশ আমাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর প্রয়োজনেও ব্যবহৃত হয়।

এর আগে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্স।

ম্যাক্রোঁর এই অবস্থানের প্রতিক্রিয়ায় ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রান্সকে আর ইসরায়েলের বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রোঁর সমালোচনা করে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কথিত আগ্রাসনের বিষয়ে তিনি নীরব অবস্থান নিয়েছেন। সূত্র : প্রেসটিভি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481