ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

বিভাজনের চেষ্টা চালাচ্ছে একটি দল: মির্জা ফখরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩১:১১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

একটি দল বিভাজনের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৫ এপ্রিল) খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত ইন্টার চার্চ ফেলোশিপ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘একটি দল বিভাজন আনার চেষ্টা করছে। এ বিভাজনগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে। হিংসা বিদ্বেষ তৈরি করে। একটি শব্দ যেটিকে আমরা ঘৃণা করি। এ শব্দটাকে আমাদের সকলের ঘৃণা করা উচিত। মানুষের প্রতি আমাদের ভালোবাসা, ভ্রাতৃত্ব আরও বেশি করে সৃষ্টি করা উচিত।’
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের সমাজ সবকিছুকে ধারণ করে। একদিকে ইসলামকে ধারণ করেছে, অন্যদিকে সনাতনী ধর্মকে, অন্যদিকে খ্রিস্ট ধর্ম যারা পালন করেন তারাও আছেন। আর বৌদ্ধ ধর্ম তো একসময় সমগ্র বাংলাদেশ জুড়েই ছিলো। সুতরাং, ধর্মকে বিভাজন করার কোনো সুযোগ নেই।’
এসময় তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের সকলের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হয়েছি। সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের সামনে অনেকগুলো কাজ।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

বিভাজনের চেষ্টা চালাচ্ছে একটি দল: মির্জা ফখরুল

আপডেট সময় ১০:৩১:১১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬