ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শিগগিরই কাউন্সিল করার সিদ্ধান্ত বিএনপির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫০:০১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
দ্রুততম সময়ের মধ্যে দলীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠক হয়।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উচ্চতর কমিটির বৈঠকে দ্রুততম সময়ে কাউন্সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, দলকে সুসংগঠিত করতে কাউন্সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই কাউন্সিল হবে।

তিনি আরো জানান, বৈঠকে জ্বালানি পরিস্থিতি, হামের প্রাদুর্ভাবসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের ৪৭ দিনের কর্মকাণ্ড বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকৈ অবহিত করা হয়েছে।

স্থায়ী কমিটির শনিবারের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এসময় স্থায়ী কমিটির সভায় উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শিগগিরই কাউন্সিল করার সিদ্ধান্ত বিএনপির

আপডেট সময় ১২:৫০:০১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬