ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানের দর-কষাকষির শক্তিশালী হাতিয়ার হতে পারে সেই নিখোঁজ মার্কিন ‘ক্রু’ Logo নিখোঁজ মার্কিন বিমানসেনাকে নিয়ে রহস্য তৈরি করছে ইরান Logo এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ Logo গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন Logo ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার গুনছেন একজন মার্কিন নাগরিক Logo তেল মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী Logo দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী Logo যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান Logo সবচেয়ে পাওয়ারফুল এয়ার ফোর্স দাবি করেও একের পর এক বিমান ভূপাতিত, লজ্জায় ট্রাম্প-হেগসেথ Logo জুলাইকে মনেপ্রাণে ধারণ করে বিএনপি: আইনমন্ত্রী

নিখোঁজ মার্কিন বিমানসেনাকে নিয়ে রহস্য তৈরি করছে ইরান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫২:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর একজন ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। পাইলটকে উদ্ধার করা গেলেও নিখোঁজ সেনার ভাগ্য এখনো অনিশ্চিত।

শুক্রবার ( ৩ এপ্রিল) দুইজন ক্রু বহনকারী মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও উইপন সিস্টেম অফিসার এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ সেনাকে উদ্ধারে দুটি হেলিকপ্টার এবং একটি এ-১০ ওয়ারথগ বিমান অংশ নেয়। তবে উদ্ধার অভিযানের সময় হেলিকপ্টারও হামলার মুখে পড়ে এবং এতে কয়েকজন ক্রু সদস্য আহত হন। পরে হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

উদ্ধার অভিযানে সহায়তাকারী একটি এ-১০ ওয়ারথগ বিমানও হামলার শিকার হয়েছে। ইরান দাবি করেছে, তারা এই বিমানটি ভূপাতিত করেছে। তবে এ দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিখোঁজ মার্কিন সেনাকে ধরতে সহায়তা করলে প্রায় ৫০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় এখনো অনেক তথ্য অস্পষ্ট রয়ে গেছে। মার্কিন বাহিনীর চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযান কোন পর্যায়ে রয়েছে, তা স্পষ্ট করছে না ইরান। একই সঙ্গে নিখোঁজ ক্রু সদস্য জীবিত আছেন কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

এছাড়া ইরানের দাবি অনুযায়ী এ-১০ ওয়ারথগ বিমান ভূপাতিত হওয়ার ঘটনাটিও এখনো যাচাই হয়নি, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানের দর-কষাকষির শক্তিশালী হাতিয়ার হতে পারে সেই নিখোঁজ মার্কিন ‘ক্রু’

নিখোঁজ মার্কিন বিমানসেনাকে নিয়ে রহস্য তৈরি করছে ইরান

আপডেট সময় ০৬:৫২:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর একজন ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। পাইলটকে উদ্ধার করা গেলেও নিখোঁজ সেনার ভাগ্য এখনো অনিশ্চিত।

শুক্রবার ( ৩ এপ্রিল) দুইজন ক্রু বহনকারী মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও উইপন সিস্টেম অফিসার এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ সেনাকে উদ্ধারে দুটি হেলিকপ্টার এবং একটি এ-১০ ওয়ারথগ বিমান অংশ নেয়। তবে উদ্ধার অভিযানের সময় হেলিকপ্টারও হামলার মুখে পড়ে এবং এতে কয়েকজন ক্রু সদস্য আহত হন। পরে হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

উদ্ধার অভিযানে সহায়তাকারী একটি এ-১০ ওয়ারথগ বিমানও হামলার শিকার হয়েছে। ইরান দাবি করেছে, তারা এই বিমানটি ভূপাতিত করেছে। তবে এ দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিখোঁজ মার্কিন সেনাকে ধরতে সহায়তা করলে প্রায় ৫০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় এখনো অনেক তথ্য অস্পষ্ট রয়ে গেছে। মার্কিন বাহিনীর চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযান কোন পর্যায়ে রয়েছে, তা স্পষ্ট করছে না ইরান। একই সঙ্গে নিখোঁজ ক্রু সদস্য জীবিত আছেন কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

এছাড়া ইরানের দাবি অনুযায়ী এ-১০ ওয়ারথগ বিমান ভূপাতিত হওয়ার ঘটনাটিও এখনো যাচাই হয়নি, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481