ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন পদক্ষেপ আগে কখনো নেয়নি ইরানি জনতা Logo রাজধানীতে তাপমাত্রা আরও বাড়ার আভাস Logo ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান Logo হরমুজ প্রণালি সচল করতে ৪০ দেশ একজোট, নেই যুক্তরাষ্ট্র Logo মার্কিন সেনাপ্রধানকে বাধ্যতামূলক অবসরে পাঠালেন ট্রাম্প Logo যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান Logo ইরান নিয়ে ট্রাম্পের মন্তব্যের কঠোর সমালোচনা ডেমোক্র্যাট নেতাদের Logo যেখানেই প্রতারণা, সেখানেই ইউনূস সরকার Logo দুবাইয়ে ওরাকল ডেটা সেন্টারে হামলার দাবি ইরানের Logo ইরানের হামলা ঠেকাতে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছিল যুক্তরাষ্ট্র, দেয়নি পোল্যান্ড

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন পদক্ষেপ আগে কখনো নেয়নি ইরানি জনতা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাত শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে নাম লিখিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান।

গালিবাফ বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। দেশের প্রতিরক্ষা হুমকির মুখে পড়লে প্রত্যেক নাগরিকই ইরানি সৈনিকের মতো দায়িত্ব নিতে প্রস্তুত থাকে।

তিনি আরও উল্লেখ করেন, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশজুড়ে চালানো একটি শক্তিশালী জাতীয় প্রচারণা লাখো মানুষকে দেশ রক্ষায় উদ্বুদ্ধ করেছে। এর ফলে প্রায় ৭০ লাখ মানুষ অস্ত্র হাতে নেওয়ার প্রস্তুতি ঘোষণা করেছে।

ইরানের স্পিকার বলেন, ইরানিদের দেশপ্রেম কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয়; অতীতেও তারা জীবন উৎসর্গ করেছে এবং প্রয়োজনে আবারও তা করতে প্রস্তুত।

তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর যেকোনো হামলার জবাব সম্মিলিতভাবে দেওয়া হবে। ‘আমাদের ঘরে এলে পুরো জাতির মুখোমুখি হতে হবে,’—এমন হুঁশিয়ারির পাশাপাশি তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘এসে দেখো’।

এর আগে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়েও কড়া হুঁশিয়ারি দেন ইরানের সেনাপ্রধান আমির হাতিমি। তিনি সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালানোর চেষ্টা করলে ‘একজন সেনাও যেন বেঁচে না ফিরতে পারে’।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার-মাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক ভিডিওতে তাকে অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।

এ সময় তিনি বলেন, শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালায়, তাহলে একজন সেনাকেও বাঁচিয়ে রাখা হবে না।

তিনি আরও বলেন, শত্রুপক্ষের গতিবিধি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে এবং সঠিক সময়ে যেকোনো আক্রমণ প্রতিহত করার পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন পদক্ষেপ আগে কখনো নেয়নি ইরানি জনতা

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন পদক্ষেপ আগে কখনো নেয়নি ইরানি জনতা

আপডেট সময় ১১:৪৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাত শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে নাম লিখিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান।

গালিবাফ বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। দেশের প্রতিরক্ষা হুমকির মুখে পড়লে প্রত্যেক নাগরিকই ইরানি সৈনিকের মতো দায়িত্ব নিতে প্রস্তুত থাকে।

তিনি আরও উল্লেখ করেন, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশজুড়ে চালানো একটি শক্তিশালী জাতীয় প্রচারণা লাখো মানুষকে দেশ রক্ষায় উদ্বুদ্ধ করেছে। এর ফলে প্রায় ৭০ লাখ মানুষ অস্ত্র হাতে নেওয়ার প্রস্তুতি ঘোষণা করেছে।

ইরানের স্পিকার বলেন, ইরানিদের দেশপ্রেম কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয়; অতীতেও তারা জীবন উৎসর্গ করেছে এবং প্রয়োজনে আবারও তা করতে প্রস্তুত।

তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর যেকোনো হামলার জবাব সম্মিলিতভাবে দেওয়া হবে। ‘আমাদের ঘরে এলে পুরো জাতির মুখোমুখি হতে হবে,’—এমন হুঁশিয়ারির পাশাপাশি তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘এসে দেখো’।

এর আগে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়েও কড়া হুঁশিয়ারি দেন ইরানের সেনাপ্রধান আমির হাতিমি। তিনি সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালানোর চেষ্টা করলে ‘একজন সেনাও যেন বেঁচে না ফিরতে পারে’।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার-মাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক ভিডিওতে তাকে অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।

এ সময় তিনি বলেন, শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালায়, তাহলে একজন সেনাকেও বাঁচিয়ে রাখা হবে না।

তিনি আরও বলেন, শত্রুপক্ষের গতিবিধি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে এবং সঠিক সময়ে যেকোনো আক্রমণ প্রতিহত করার পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481