ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

প্রসিকিউশন কার্যালয়ের সিসি ক্যামেরার এক দিনের ফুটেজ গায়েব: প্রসিকিউটর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার এক দিনের ফুটেজ গায়েব হয়ে গেছে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। বিষয়টি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বুধবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

তানভীর হাসান জোহা জানান, গত বছরের ১৩ অক্টোবর সিসি ক্যামেরা থেকে গায়েব হওয়া ফুটেজ তথ্যপ্রযুক্তির মাধ্যমেও উদ্ধার করা যায়নি।

এর আগে প্রসিকিউটর গাজী এম এইচ তামিমের কক্ষে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় আসামি সাবেক এসআই শেখ আবজালুল হকের স্ত্রী টাকার ব্যাগ নিয়ে প্রবেশ করেন বলে অভিযোগ করেন অপর প্রসিকিউটর বিএম সুলতান। সেদিন প্রকৃতপক্ষে কী ঘটেছিল তা জানতে সেই দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা। পরে তিনি দেখতে পান সেই দিনের সিসিটিভি ফুটেজটি হার্ডড্রাইভে নেই।

গায়েব হওয়া ওই ফুটেজ প্রযুক্তির সাহায্যেও উদ্ধার করা যায়নি জানিয়ে তানভীর হাসান জোহা বলেন, ‘প্রাথমিক অবস্থায় আমরা জানতে পেরেছি সিসলগগুলোতে যেসব হার্ডড্রাইভ থাকার কথা ছিল, সেখানে পুরোনো-নতুন কিছু হার্ডড্রাইভ সংযোজন-বিয়োজন হয়েছে। সিসলগ এবং রেজিস্টার খাতাও আমরা প্রাথমিকভাবে দেখেছি।’ তিনি আরও বলেন, ‘এটা তদন্তাধীন বিষয়। আমরা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে বিষয়টি অবহিত করেছি। কমিটি এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে এবং সুপারিশ করবে।’

এদিকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের হ্যাক হওয়া মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধারের কথাও জানান প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হ্যাকারদের শনাক্ত করতে পারলেও এখনও গ্রেপ্তার করতে পারেনি।’

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে তথ্য উদ্ঘাটনের উদ্দেশে গত ১১ মার্চ পাঁচ সদস্যবিশিষ্ট ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তকাজ অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

প্রসিকিউশন কার্যালয়ের সিসি ক্যামেরার এক দিনের ফুটেজ গায়েব: প্রসিকিউটর

আপডেট সময় ১২:৪৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬