ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্ধশতাব্দী পর চাঁদের দিকে মানুষের যাত্রা Logo বিএনপিকে জামায়াত নেতার সতর্কবার্তা: ‘জনগণের পালস্ বুঝতে না পারলে আবারও দেশ ছেড়ে যেতে হতে পারে’ Logo ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন Logo বাংলাদেশের অনুরোধ ইতিবাচকভাবে দেখছে যুক্তরাষ্ট্র Logo দুই কারখানা থেকে ৬ হাজার লিটার তেল জব্দ, জরিমানার পর ম্যাজিস্ট্রেটকে বাধা Logo যুদ্ধবিরতি না, পুরো যুদ্ধের স্থায়ী সমাপ্তি চাই: আরাঘচি Logo ভূমধ্যসাগরে অনাহারে মৃত্যু হলো সুনামগঞ্জের আরেক তরুণের Logo মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাটে স্থানীয়দের ভিড় Logo প্রসিকিউশন কার্যালয়ের সিসি ক্যামেরার এক দিনের ফুটেজ গায়েব: প্রসিকিউটর Logo আড়াইহাজার থানা থেকে আসামি পলায়ন, সাব-ইন্সপেক্টর ক্লোজড

ইংরেজি শিখতে ৩৫০ কর্মকর্তাকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ইংরেজি ভাষা শিখতে সচিবদের থাইল্যান্ডে পাঠানোর প্রকল্প হাতে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই ফলশ্রুতিতে উপ-সচিব থেকে সিনিয়র সচিব পর্যায়ের প্রায় সাড়ে ৩৫০ কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য থাইল্যান্ডে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, প্রশিক্ষণ কেন্দ্রটি পর্যটননির্ভর শহর পাতায়া থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে অবস্থিত। বিষয়টি ঘিরে হাস্যরসের সৃষ্টি হয়েছে। সমালোচনা করছেন সাবেক কর্মকর্তারা।

জানা গেছে, দেশে প্রশিক্ষণে কর্মকর্তাদের আগ্রহ কম থাকায় এই উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যার বাস্তবায়ন করবে বিয়াম ফাউন্ডেশন। বিএনপি সরকারের প্রথম একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। তবে অর্থনৈতিক সংকটের এই সময়ে এমন প্রকল্পের কড়া সমালোচনা করছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, রাজনীতি এবং আমলাতন্ত্র দুইটার মধ্যে যখন শুদ্ধাচারের ব্রত না আসবে, সদিচ্ছা জাগ্রত না হবে, ততদিন আপনার কোনোটাই ভালো চলবে না।

উপ-সচিব ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইংরেজি শিখতে বিদেশে গমনকেই প্রশ্নবিদ্ধ উদ্যোগ বলছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ইংরেজি না জেনে এত বড় কর্মকর্তা হওয়ারই সমালোচনা করছেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, কোনো সচিব যদি মনে করে ইংরেজি শিখতে বিদেশে যেতে হবে। তাহলে তার সচিব হওয়ারই যোগ্যতা নাই। তারপরও যদি কোনো প্রয়োজন থাকে, ঘাটতি থাকে সেটি বাংলাদেশে ঘরে বসেই যেকোনো ব্যক্তি শিখতে পারেন।

কর্মকর্তাদের দক্ষতা বাড়িয়ে সরকারি সেবার মানোন্নয়নে প্রতিবছর বুনিয়াদি প্রশিক্ষণের জন্য প্রকল্প বাস্তবায়ন করে সরকার। তবে, এমন প্রকল্প নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক। তারা শুধু জানান, আগে কৃচ্ছ্রসাধন নীতির কারণে এটি অনুমোদন করেনি সরকার। এবার তাই নতুন করে অনুমোদন চাওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

অর্ধশতাব্দী পর চাঁদের দিকে মানুষের যাত্রা

ইংরেজি শিখতে ৩৫০ কর্মকর্তাকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়!

আপডেট সময় ১১:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

ইংরেজি ভাষা শিখতে সচিবদের থাইল্যান্ডে পাঠানোর প্রকল্প হাতে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই ফলশ্রুতিতে উপ-সচিব থেকে সিনিয়র সচিব পর্যায়ের প্রায় সাড়ে ৩৫০ কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য থাইল্যান্ডে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, প্রশিক্ষণ কেন্দ্রটি পর্যটননির্ভর শহর পাতায়া থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে অবস্থিত। বিষয়টি ঘিরে হাস্যরসের সৃষ্টি হয়েছে। সমালোচনা করছেন সাবেক কর্মকর্তারা।

জানা গেছে, দেশে প্রশিক্ষণে কর্মকর্তাদের আগ্রহ কম থাকায় এই উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যার বাস্তবায়ন করবে বিয়াম ফাউন্ডেশন। বিএনপি সরকারের প্রথম একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। তবে অর্থনৈতিক সংকটের এই সময়ে এমন প্রকল্পের কড়া সমালোচনা করছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, রাজনীতি এবং আমলাতন্ত্র দুইটার মধ্যে যখন শুদ্ধাচারের ব্রত না আসবে, সদিচ্ছা জাগ্রত না হবে, ততদিন আপনার কোনোটাই ভালো চলবে না।

উপ-সচিব ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইংরেজি শিখতে বিদেশে গমনকেই প্রশ্নবিদ্ধ উদ্যোগ বলছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ইংরেজি না জেনে এত বড় কর্মকর্তা হওয়ারই সমালোচনা করছেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, কোনো সচিব যদি মনে করে ইংরেজি শিখতে বিদেশে যেতে হবে। তাহলে তার সচিব হওয়ারই যোগ্যতা নাই। তারপরও যদি কোনো প্রয়োজন থাকে, ঘাটতি থাকে সেটি বাংলাদেশে ঘরে বসেই যেকোনো ব্যক্তি শিখতে পারেন।

কর্মকর্তাদের দক্ষতা বাড়িয়ে সরকারি সেবার মানোন্নয়নে প্রতিবছর বুনিয়াদি প্রশিক্ষণের জন্য প্রকল্প বাস্তবায়ন করে সরকার। তবে, এমন প্রকল্প নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক। তারা শুধু জানান, আগে কৃচ্ছ্রসাধন নীতির কারণে এটি অনুমোদন করেনি সরকার। এবার তাই নতুন করে অনুমোদন চাওয়া হয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481