ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

সংসদে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি নিয়ে হাসনাতের প্রশ্ন, যা বললেন প্রতিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের অধিবেশনে বুধবার (১ এপ্রিল) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। দীর্ঘদিন বেতন সমন্বয় না হওয়া এবং উচ্চ মুদ্রাস্ফীতির প্রভাবের বিষয়টি তুলে ধরে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।

হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা হচ্ছে ১৪ লাখ ৫০ হাজার ৮৯১টি। এই ১৪ লাখ ৫০ হাজার ৮৯১টি পরিবারের সর্বশেষ বেতন বৃদ্ধি হয়েছে ২০১৫ সালে। বর্তমানে ২০২৬ সাল—গত ১১ বছরে কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এই ১১ বছরে মুদ্রাস্ফীতি ৫৫ থেকে ৬৫ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন, এই ১৪ লাখ ৫০ হাজার ৮৯১টি যে পরিবার রয়েছে—প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের—তাদের বেতন বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবেন কি না এবং এ বিষয়ে বর্তমানে আপনাদের প্রণীত যে নীতি রয়েছে, সেটি আমরা জানতে চাইছি।

জাতীয় সংসদের অধিবেশনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী উত্তরে বলেন, ইতিমধ্যেই পে কমিশন গঠিত হয়েছে। আমরা জানি বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন। আর এ বিষয়ে যদি পৃথক নোটিশ দেওয়া হয়, তাহলে এই বিষয়ে বিস্তারিত মহান সংসদে মাননীয় সদস্যের উত্তরের ব্যবস্থা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

সংসদে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি নিয়ে হাসনাতের প্রশ্ন, যা বললেন প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬