ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, ন্যাটো জোটকে ‘কাগুজে বাঘ’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প এবং যুক্তরাজ্যের নৌবাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তাকে জিজ্ঞেস করা হয়েছিলো যে মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধ বা সংঘাত শেষ হওয়ার পর তিনি ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ পুনর্বিবেচনা করবেন কিনা; এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ‘পুনর্বিবেচনার বাইরে’ চলে গেছে।

ট্রাম্প আরও বলেন, ‘আমি কখনোই নেটোর দ্বারা প্রভাবিত হইনি। আমি বরাবরই জানতাম যে তারা কাগুজে বাঘ, আর পুতিনও বিষয়টি জানেন।’

এছাড়া, যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ বহরের অবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘এমনকি, তোমাদের তো নৌবাহিনীও নেই। তোমরা খুব পুরোনো হয়ে গেছ। তোমাদের বিমানবাহী রণতরী ছিল, কিন্তু সেগুলোকে ব্যবহার করা যায়নি।’

এদিকে মঙ্গলবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মিত্র দেশগুলোর উদ্দেশে কড়া বার্তা দেন। তিনি লেখেন, ‘তোমাদের নিজেদের দায়িত্বে লড়াই করতে শিখতে হবে। যুক্তরাষ্ট্র আর তোমাদের সহায়তায় থাকবে না।’

শুধু তাই নয়, ইউরোপীয় মিত্রদেরও কটাক্ষ করেন ট্রাম্প। এক পোস্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যের মতো দেশগুলো হরমুজ প্রণালীর আশপাশে জেট ফুয়েল পাচ্ছে না—এমন পরিস্থিতিতে তাদের আরও সাহসী হয়ে উঠতে হবে এবং ওই অঞ্চলে সক্রিয় ভূমিকা নিতে হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তেজনা অব্যাহত রয়েছে। লেবাননের রাজধানী বেইরুত-এ ভারী বোমাবর্ষণ চলছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

অন্যদিকে হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, ট্রাম্প বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, যা সরাসরি সম্প্রচার করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প

আপডেট সময় ০৬:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬