ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ফরিদপুরের জেলা প্রশাসক হলেন আফজাল হোসেন খান পলাশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বা‌য়ক আফজাল হোসেন খান পলাশ।

মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতাবলে ফরিদপুরসহ আরও ১৪ জেলা পরিষদে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, নিয়োগ হওয়া প্রশাসকরা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন— ১. ফরিদপুর:  মো. আফজাল হোসেন খান পলাশ, ২. ঢাকা: মো. ইয়াছিন ফেরদৌস, ৩. গাজীপুর: চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, ৪. ফেনী: অধ্যাপক এম এ খালেক, ৫. নীলফামারী: মো. মিজানুর রহমান চৌধুরী, ৬. লালমনিরহাট: এ কে এম মমিনুল হক, ৭. পাবনা: মোহাম্মাদ জহুরুল ইসলাম, ৮. নড়াইল: মো. মোস্তাফিজুর রহমান আলেক, ৯. বরগুনা: মো. নজরুল ইসলাম মোল্লা, ১০. জামালপুর: মো. সিরাজুল হক, ১১. মানিকগঞ্জ: জামিলুর রশিদ খান, ১২. নরসিংদী: তোফাজ্জল হোসেন, ১৩. হবিগঞ্জ: আহমেদ আলী, ১৪. চাঁদপুর: এ কে এম সলিম উল্যা সেলিম.

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকরা জেলা পরিষদ আইন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ফরিদপুরের জেলা প্রশাসক হলেন আফজাল হোসেন খান পলাশ

আপডেট সময় ১২:০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬