জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠকে অন্তর্বর্তী সরকারের মোট ২৬টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব অধ্যাদেশের প্রয়োজনীয়তা ও যথার্থতা পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে রিপোর্ট পেশ করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ এবং স্থানীয় সরকার কাঠামোর বিভিন্ন সংশোধনসহ গুরুত্বপূর্ণ ২৬টি অধ্যাদেশ পর্যালোচনার তালিকায় রাখা হয়।
কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি, ড. মুহাম্মদ ওসমান ফারুক এমপি, এ. এম. মাহবুব উদ্দিন এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি, মুহাম্মদ নওশাদ জমির এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি, মো. মুজিবুর রহমান এমপি, মো. রফিকুল ইসলাম খান এমপি এবং জি, এম, নজরুল ইসলাম এমপি বৈঠকে অংশ নেন।
বিশেষ কমিটির আমন্ত্রণে মোহাম্মদ নাজিবুর রহমান এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে আলোচিত ২৬টি অধ্যাদেশের মধ্যে রয়েছে, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; নারী ও শিশু নির্যাতন দমন(সংশোধন) অধ্যাদেশ ২০২৫; বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ ২০২৫; তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৬; সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫; সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫; সুপ্রিম কোর্ট সচিবালয়(সংশোধন) অধ্যাদেশ,২০২৬; কোড অব ক্রিমিনাল প্রসিজার (সেকেন্ড এমেন্ডমেন্ট), অর্ডিন্যান্স, ২০২৫; জাতীয় মানবাধিকার কমিশন(সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫; জাতীয় মানবাধিকার কমিশন(সংশোধন) অধ্যাদেশ,২০২৫; গণভোট অধ্যাদেশ,২০২৫; জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ,২০২৪, উপজেলা পরিষদ(সংশোধন) অধ্যাদেশ ২০২৪; স্হানীয় সরকার (সিটি কর্পোরেশন)(সংশোধন) অধ্যাদেশ,২০২৪; স্হানীয় সরকার (পৌরসভা)(সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ ২০২৫; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক(দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্হাপনা অধ্যাদেশ, ২০২৫; রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্হাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; কাস্টমস (সংশোধন ) অধ্যাদেশ,২০২৫; আয়কর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫; পাবলিক প্রকিউরমেন্ট(সংশোধন) অধ্যাদেশ,২০২৫ আলোচনা করা হয়।
কমিটি অধ্যাদেশগুলো চুলচেরা বিশ্লেষণ করে সেগুলোর উপযোগিতা যাচাই শেষে দ্রুত সংসদ অধিবেশনে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব সংবাদ : 


























