ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কৃষিমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

রোববার (২৯ মার্চ) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

শুরুতে কৃষিমন্ত্রী বিশ্বব্যাংকের প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং প্রতিনিধি দলের সদস্যবৃন্দ মন্ত্রীসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

মন্ত্রী বলেন, কৃষকের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন করা হবে। চলতি বছরে পরীক্ষামূলকভাবে বিভিন্ন জেলার ১১টি ব্লকে এ কার্যক্রম শুরু করা হচ্ছে। যা পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত করা হবে। এ কার্ডের মাধ্যমে কৃষকদের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।

বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ কৃষিখাতে বিনিয়োগ বৃদ্ধি-বিশেষ করে কৃষি উপকরণ সরবরাহ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজার উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। মন্ত্রী বিশ্বব্যাংকের প্রস্তাবনাকে স্বাগত জানান।

বৈঠকে মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ কৃষিখাতের টেকসই উন্নয়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকসই উন্নয়ন বিষয়ক আঞ্চলিক পরিচালক মিস দিনা উমালি-ডাইনিঙ্গারসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কৃষিমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আপডেট সময় ০১:৩৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬