ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গাড়ি আটকিয়ে স্থানীয়দের বিক্ষোভ Logo জুলাই জাতীয় সনদ শতভাগ পূরণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo হরমুজ প্রণালির ‘সুরক্ষায়’ মার্কিন জোটে যোগ দিতে প্রস্তুত আরব আমিরাত Logo আল্টিমেটামের ভাষা ত্যাগ করে যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার আহ্বান রাশিয়ার Logo ট্রাম্পের বেপরোয়া চাল পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি ইরানের স্পিকারের Logo ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ড Logo ব্যয় সংকোচনে কঠোর সরকার, বন্ধ বিদেশ ভ্রমণ ও যানবাহন ক্রয় Logo সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা Logo র‌্যাব নিয়ে যেকোনো সিদ্ধান্ত সরকার নেবে: মহাপরিচালক Logo বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা

কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আইপিএলের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে দারুণ এক রানবন্যা দেখল ক্রিকেটপ্রেমীরা। যে লড়াইয়ে শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ ৫ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রান, যেখানে ১৬তম ওভারের প্রথম চার বলেই এক ছক্কা ও টানা তিনটি চার মেরে ম্যাচ নিজেদের নামে করে নেন বিরাট কোহলি।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, ২২ রানে শিকার করেন ৩টি উইকেট। তিনি দ্রুত ফিরিয়ে দেন ওপেনার অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ও নিতিশ কুমার রেড্ডিকে।

এরপর তিন নম্বরে নেমে ঝড় তোলেন ইশান কিষান। নেতৃত্বের অভিষেক ম্যাচে তিনি ৩৮ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৮টি চারের মার। মিডল অর্ডারে হাইনরিখ ক্লাসেন ২২ বলে ৩১ রান করেন, আর শেষদিকে অনিকেত বর্মা ১৮ বলে ৪৩ রানের দারুণ ক্যামিও ইনিংস খেলেন। তবে এই তিনজন ছাড়া হায়দরাবাদের আর কেউ দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি।

২০১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিল সল্টের উইকেট হারায় বেঙ্গালুরু। তবে দেবদত্ত পাডিক্কাল ও বিরাট কোহলির দারুণ জুটিতে ম্যাচে নিয়ন্ত্রণ রাখে তারা। পাডিক্কাল ২৬ বলে ৬১ রান করে আউট হন।

এরপর রজত পাতিদার ১২ বলে ৩১ রান করে দ্রুত বিদায় নিলেও কোহলি ছিলেন দারুণ ছন্দে। শেষদিকে টিম ডেভিডকে সঙ্গে নিয়ে সহজেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

শেষ পর্যন্ত ২৬ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য অতিক্রম করে বেঙ্গালুরু। অপরাজিত ৬৯ রানের অসাধারণ ইনিংস খেলেন কোহলি, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৫টি চারের মার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গাড়ি আটকিয়ে স্থানীয়দের বিক্ষোভ

কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয়

আপডেট সময় ১২:৪২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

আইপিএলের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে দারুণ এক রানবন্যা দেখল ক্রিকেটপ্রেমীরা। যে লড়াইয়ে শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ ৫ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রান, যেখানে ১৬তম ওভারের প্রথম চার বলেই এক ছক্কা ও টানা তিনটি চার মেরে ম্যাচ নিজেদের নামে করে নেন বিরাট কোহলি।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, ২২ রানে শিকার করেন ৩টি উইকেট। তিনি দ্রুত ফিরিয়ে দেন ওপেনার অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ও নিতিশ কুমার রেড্ডিকে।

এরপর তিন নম্বরে নেমে ঝড় তোলেন ইশান কিষান। নেতৃত্বের অভিষেক ম্যাচে তিনি ৩৮ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৮টি চারের মার। মিডল অর্ডারে হাইনরিখ ক্লাসেন ২২ বলে ৩১ রান করেন, আর শেষদিকে অনিকেত বর্মা ১৮ বলে ৪৩ রানের দারুণ ক্যামিও ইনিংস খেলেন। তবে এই তিনজন ছাড়া হায়দরাবাদের আর কেউ দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি।

২০১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিল সল্টের উইকেট হারায় বেঙ্গালুরু। তবে দেবদত্ত পাডিক্কাল ও বিরাট কোহলির দারুণ জুটিতে ম্যাচে নিয়ন্ত্রণ রাখে তারা। পাডিক্কাল ২৬ বলে ৬১ রান করে আউট হন।

এরপর রজত পাতিদার ১২ বলে ৩১ রান করে দ্রুত বিদায় নিলেও কোহলি ছিলেন দারুণ ছন্দে। শেষদিকে টিম ডেভিডকে সঙ্গে নিয়ে সহজেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

শেষ পর্যন্ত ২৬ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য অতিক্রম করে বেঙ্গালুরু। অপরাজিত ৬৯ রানের অসাধারণ ইনিংস খেলেন কোহলি, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৫টি চারের মার।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481