ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের পাঁচশরও বেশি সেনার ওপর হামলার দাবি ইরানের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যুক্তরাষ্ট্রের পাঁচশরও বেশি সেনার ওপর হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের খতম আল-আনবিয়া সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি শনিবার (২৮ মার্চ) এ দাবি করেছেন।

তিনি জানিয়েছেন, মার্কিনি এসব সেনা দুবাইয়ে লুকিয়ে ছিল। কিন্তু তাদের অবস্থান বের করা হয়। এরপর মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে মার্কিন সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।

বিপ্লবী গার্ডের এ কর্মকর্তা বিবৃতিতে বলেছেন, “ইরানি বাহিনী দুবাইয়ের দুটি স্থানে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে, যেখানে পাঁচশরও বেশি মার্কিন সেনা লুকিয়ে ছিল। এ হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”

“আমরা আগেই সতর্ক করেছিলাম যে, এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পর শক্তিশালী অভিযানের মুখে টিকতে না পেরে আগ্রাসী মার্কিন সেনারা পালিয়ে বাইরে গিয়ে আত্মগোপন করেছে।”

“যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক নেতাদের এখন বুঝতে হবে যে, এই অঞ্চল মার্কিন সেনাদের জন্য মৃত্যুপুরী হয়ে উঠবে। তাদের সামনে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

এদিকে এর আগে দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী ডিপো লক্ষ্য করে হামলার তথ্য জানিয়েছিল ইরান।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই আমিরাতে অব্যাহত হামলা চালাচ্ছে ইরান। দেশটিতে যুক্তরাষ্ট্রের ব্যাপক সেনা উপস্থিতি রয়েছে। এছাড়া দখলদার ইসরায়েলের সঙ্গেও তাদের কূটনৈতিক সম্পর্ক আছে।

সূত্র: আলজাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের পাঁচশরও বেশি সেনার ওপর হামলার দাবি ইরানের

আপডেট সময় ০৬:৫৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬