ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘অন্যায় ও অবৈধ যুদ্ধ’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ‘অন্যায় ও অবৈধ যুদ্ধ’ হিসেবে অভিহিত করে এর তীব্র সমালোচনা করেছেন। বুধবার স্প্যানিশ কংগ্রেসে দেওয়া এক ভাষণে তিনি বলেন, এই দেশ দুটি আন্তর্জাতিক আইনকে পদদলিত করে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে।

সানচেজ বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর নেওয়া ভুল সিদ্ধান্তের কারণে উপসাগরীয় দেশগুলো এখন চরম নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে।

কংগ্রেসে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী সানচেজ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আন্তর্জাতিক আইনকে দুর্বল করেছে, মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করেছে এবং ইরাক ও লেবাননে সংঘাতকে পুনরায় উসকে দিয়েছে।’ তিনি আরও অভিযোগ করেন যে, তেলের দাম বৃদ্ধি এবং নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর্থিকভাবে লাভবান হচ্ছেন, যা পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে তাকে সহায়তা করছে।

পুরো সংঘাত জুড়ে স্পেন তার নীতিতে অটল থেকে আন্দালুসিয়ায় অবস্থিত নিজেদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেয়নি। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের নেতৃত্বের সমালোচনা করে দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেও সানচেজ মাথা নত করেননি। দৃঢ় কণ্ঠে তিনি আইনপ্রণেতাদের বলেন, ‘মিত্র বা বন্ধু হওয়া মানে হল আমাদের শেয়ার করা নীতির প্রতি বিশ্বস্ত থাকা। মানে হল ভুল পথে থাকলে দৃঢ়ভাবে দাঁড়ানোর সাহস থাকা।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘অন্যায় ও অবৈধ যুদ্ধ’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬