ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

স্বাধীনতার ৫৫ বছরে বহু অপূর্ণ প্রত্যাশা ও জুলাই সনদের বাস্তবায়ন চাইলেন শফিকুর রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের যে লক্ষ্য নিয়ে বীর মুক্তিযোদ্ধারা ঝাপিয়ে পড়েছিলেন, তার বহু প্রত্যাশা আজও অপূর্ণ রয়ে গেছে।

বিবৃতিতে জামায়াত আমির বিশেষভাবে ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণআন্দোলনের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশে একটি নতুন পরিবেশ তৈরি হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। এই প্রেক্ষাপটে দেশবাসী আর কোনো স্বৈরাচারী আচরণের পুনরাবৃত্তি দেখতে চায় না। নাগরিকরা এখন ভয়ভীতিহীনভাবে চলাফেরা ও মতপ্রকাশের স্বাধীনতা চায়।

ডা. শফিকুর রহমান ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে সরকারের অনীহা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, দেশের প্রায় ৭০ শতাংশ নাগরিক গণভোটের মাধ্যমে এই সনদের পক্ষে মত দিলেও সরকার এটি বাস্তবায়নে টালবাহানা করছে, যা জনগণ মেনে নেবে না। তিনি অবিলম্বে এই সনদ কার্যকরের দাবি জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি নির্মূল করে একটি বৈষম্যহীন সমাজ গঠন করা জরুরি। ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

স্বাধীনতা দিবসের এই বাণীতে তিনি ১৯৭১-এর বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি ২০২৪-এর জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলমান মানবিক সংকটের কথা উল্লেখ করে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

স্বাধীনতার ৫৫ বছরে বহু অপূর্ণ প্রত্যাশা ও জুলাই সনদের বাস্তবায়ন চাইলেন শফিকুর রহমান

আপডেট সময় ০৪:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬