ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্কুল-কলেজের ছুটি শেষে চলতে পারে অতিরিক্ত ক্লাস Logo ভারত থেকে জ্বালানি আমদানিতে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ Logo যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত পাকিস্তান : ইসলামাবাদ Logo বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মানহানির মামলায় ইনু-মেনন-মানিকের জামিন Logo যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যের পর বিশ্ববাজারে কমছে তেলের দাম Logo শিগগির যৌথ বাহিনীকে ‘নতুন চমক’ দেখাবে ইরান Logo পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর Logo মোহাম্মদ বাঘেরকে ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ Logo জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে

ভারত থেকে জ্বালানি আমদানিতে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিবেশী দেশ ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। এমন তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ভারত থেকে জ্বালানি বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এদিকে, ভারতে গ্রেপ্তার হওয়া শরীফ ওসমান হাদি হত্যার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো ভারতের কাছ থেকে কনস‍্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা। তবে দ্রুতই অ্যাক্সেস পাবে, এমন আশা করছে সরকার। আর তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, শেখ হাসিনাসহ ভারতে যারা পালিয়ে আছে, তাদের ফেরত আনার বিষয়ে দেশটির হাইকমিশনারের সাথে কথা হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতিতে বাংলাদেশিদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে কাজ করছে সকল মিশন। ইরানে থাকা ২ হাজারের বেশি বাংলাদেশি দেশটিতে নিরাপদে আছেন। তারা ফিরতে চাইলে সরকার কাজ করবে।

১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকার কাজ করছে বলেও এ সময় উল্লেখ করেন শামা ওবায়েদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

স্কুল-কলেজের ছুটি শেষে চলতে পারে অতিরিক্ত ক্লাস

ভারত থেকে জ্বালানি আমদানিতে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আপডেট সময় ০৭:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

নিউজ ডেস্ক:
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিবেশী দেশ ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। এমন তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ভারত থেকে জ্বালানি বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এদিকে, ভারতে গ্রেপ্তার হওয়া শরীফ ওসমান হাদি হত্যার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো ভারতের কাছ থেকে কনস‍্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা। তবে দ্রুতই অ্যাক্সেস পাবে, এমন আশা করছে সরকার। আর তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, শেখ হাসিনাসহ ভারতে যারা পালিয়ে আছে, তাদের ফেরত আনার বিষয়ে দেশটির হাইকমিশনারের সাথে কথা হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতিতে বাংলাদেশিদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে কাজ করছে সকল মিশন। ইরানে থাকা ২ হাজারের বেশি বাংলাদেশি দেশটিতে নিরাপদে আছেন। তারা ফিরতে চাইলে সরকার কাজ করবে।

১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকার কাজ করছে বলেও এ সময় উল্লেখ করেন শামা ওবায়েদ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481