ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শিগগির যৌথ বাহিনীকে ‘নতুন চমক’ দেখাবে ইরান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে ইরান বনাম ইসরায়েল-মার্কিন চলমান সংঘাত ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই সংঘাত বন্ধ না হলে খুব শিগগির যৌথ বাহিনীকে ‘নতুন চমক’ দেখানোর পরিকল্পনা রয়েছে ইরানের। তবে মার্কিন বাহিনীর জন্য সে চমক কী হতে পারে তা সম্পর্কে কোনো পূর্বাভাষ দেওয়া হয়নি।

ইরানের একটি সামরিক সূত্র এমন তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

ইরানি বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই সূত্র দাবি করেছে, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে যুদ্ধের ফলাফলে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সূত্রটি আরও দাবি করে, বর্তমানে ডোনাল্ড ট্রাম্প সামরিক কৌশলে ব্যর্থতার মুখোমুখি হচ্ছেন এবং পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজছেন। তাদের মতে, সামরিক বিকল্পগুলো কার্যকর না হওয়ায় এখন তিনি ভিন্ন কৌশল গ্রহণের চেষ্টা করছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান ইতোমধ্যে এ অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে অভিযান চালিয়েছে এবং সামরিক ভারসাম্যে পরিবর্তন আনার চেষ্টা করছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে সূত্রটি দাবি করেছে, তাদের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্রভাণ্ডার দুর্বল অবস্থায় রয়েছে। তবে এসব দাবির পক্ষে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই বা প্রমাণ পাওয়া যায়নি।

হরমুজ প্রণালি প্রসঙ্গেও সূত্রটি উল্লেখ করে, সামরিক শক্তি প্রয়োগ করে সেটি খোলা সম্ভব হবে বলে যুক্তরাষ্ট্রের আশা কমে গেছে।

সবশেষে ইরান সতর্ক করে বলেছে, তাদের পরিকল্পিত পদক্ষেপগুলো খুব শিগ্‌গিরই বাস্তবায়ন করা হতে পারে যা চলমান সংঘাতের গতিপথ আরও স্পষ্ট করে তুলবে।

বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের এমন কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শিগগির যৌথ বাহিনীকে ‘নতুন চমক’ দেখাবে ইরান

আপডেট সময় ০৬:৪৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬