ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘কোনো হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করলে লাইসেন্স বাতিল হবে’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

কোনো হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করলে লাইসেন্স বাতিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জালেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশের বিভিন্ন ক্লিনিকে আজ থেকে পরিদর্শন শুরু করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতে অনিয়ম বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা একদিনে সমস্যা হবে না। বেসরকারি ক্লিনিকগুলোর লাইসেন্স অনুযায়ী নিয়ম মানতে হবে, যথাযথ স্বাস্থ্য সেবা দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘অনিয়ম পেলে প্রাথমিকভাবে নোটিশ দেওয়া হবে, পরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।।’

ক্লিনিক পরিদর্শনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ থেকে বিভিন্ন ক্লিনিক পরিদর্শনে শুরু করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী সাত দিন রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী পর্যন্ত ক্লিনিকগুলো পরিদর্শন করা হবে। পর্যায়ক্রমে সারা দেশে পরিদর্শন করবো। অনিয়ম করে কোনো হাসপাতাল-ক্লিনিক চলতে দেয়া হবে না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘কোনো হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করলে লাইসেন্স বাতিল হবে’

আপডেট সময় ০২:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬