ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ফের হামলা হলে এমন জবাব দেবো—যে ক্ষতি পূরণ হওয়ার নয়, ইরানের হুঁশিয়ারি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

নিজেদের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ফের কোনো ধরনের হামলা হলে তাৎক্ষণিক জবাব হিসেবে পুরো অঞ্চলের জ্বালানি ও তেল অবকাঠামোতে প্রতিশোধমূলক হামলা চালাবে ইরান।

আজ রোববার (২২ মার্চ) দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক এ হুঁশিয়ারি দিয়েছেন।

সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লেখেন, ‘পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, জ্বালানি ও তেল অবকাঠামোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এবং সেগুলোর অপূরণীয় ক্ষতি করা হবে। এসব ক্ষতির ফলে জ্বালানি তেলের দাম দীর্ঘ সময়ের জন্য বৃদ্ধি পাবে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুমকির পর গালিবাফের এ হুঁশিয়ারি এলো।

শনিবার (২১ মার্চ) ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা পুরোপুরি পুনরুদ্ধার না করা হয়, তবে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে।

সূত্র: আল–জাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ফের হামলা হলে এমন জবাব দেবো—যে ক্ষতি পূরণ হওয়ার নয়, ইরানের হুঁশিয়ারি

আপডেট সময় ০৪:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬