ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’ Logo ১৮ কোটি টাকার হাসপাতালে টিভি-এসি সবই আছে, নেই শুধু রোগী ও চিকিৎসক Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত

হরমুজ নিয়ে ইরানকে ট্রাম্পের হুমকি, সতর্ক করে চীনের স্পষ্ট বার্তা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালির সংকটময় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন সরকার। দেশটি সব পক্ষকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে।

বেইজিং এখন সব পক্ষকে অবিলম্বে অস্ত্র বিরতি দিয়ে আলোচনার টেবিলে ফিরে আসার এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের তাগিদ দিচ্ছে। আজ সোমবার (২৩ মার্চ) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই সংঘাত আরও ছড়িয়ে পড়লে তা একটি ‘ভয়াবহ দুষ্টচক্র’ তৈরি করবে, যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে জানান, সংঘাত অব্যাহত থাকলে এবং পরিস্থিতির আরও অবনতি ঘটলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল চরম বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি এবং সামরিক হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে লিন জিয়ান এই মন্তব্য করেন।

তিনি জোর দিয়ে বলেন, কোনো সমস্যার সমাধানে শক্তির ব্যবহার কেবল প্রতিহিংসার জন্ম দেয় এবং পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তোলে। চীনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই যুদ্ধ শুরু হওয়াই উচিত ছিল না।

তথ্যসূত্র: রয়টার্স ও আল-জাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’

হরমুজ নিয়ে ইরানকে ট্রাম্পের হুমকি, সতর্ক করে চীনের স্পষ্ট বার্তা

আপডেট সময় ০৪:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬