ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মোদি হলেন ভারতের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী: মমতা বন্দ্যোপাধ্যায়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ভারতের কলকাতা-র ঐতিহাসিক রেড রোড-এ ঈদুল ফিতরের বৃহৎ জামাতে অংশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছেন।

শনিবার পবিত্র ঈদের সকালে হালকা বৃষ্টির মধ্যেও হাজারো মুসল্লি রেড রোডে সমবেত হন। শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন মুসল্লিরা।

ঈদের শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং রাজ্য ও দেশের উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সকলের অধিকার রক্ষায় তাঁর লড়াই অব্যাহত থাকবে।

এ সময় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, অনেকের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং এ বিষয়ে তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

মমতা বলেন, ‘এসআইআরে অনেকের নাম কাটা গেছে। আমি তাই নিয়ে লড়াই করছি। আদালতে গিয়েছি। সবার জন্য আমার এই লড়াই জারি থাকবে।’ মমতা জোরের সঙ্গে বলেন, ‘আমাদের অধিকার মোদিজিকে কেড়ে নিতে দেব না।’ মমতা কটাক্ষ করে এ কথাও বলেন, ‘উনি যখন সৌদি আরব বা দুবাই গিয়ে হাত মেলান, তখন মনে পড়ে না হিন্দু-মুসলমানের কথা? দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে?’

মমতা কটাক্ষ করে আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিজি হলেন ভারতের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী।’ মমতা হুমকির সুরে বলেন, বাংলাকে যে টার্গেট করবে, সে জাহান্নামে যাবে। তাই মমতা এই রাজ্যের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আবেদন জানান। বলেন, ‘আমি ভারতীয়দের নিয়েই গর্বিত।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মোদি হলেন ভারতের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী: মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট সময় ১১:১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬