ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইসরায়েলের আয়রন ডোমের ‘গোপন তথ্য’ যেভাবে চলে যায় ইরানের হাতে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাছে গোপন তথ্য ফাঁসের সন্দেহে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কর্মরত এক রিজার্ভ সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ বছর বয়সী ওই সেনার নাম রাজ কোহেন।

তার বিরুদ্ধে অভিযোগ, আয়রন ডোমে দায়িত্ব পালনকালে অর্থের বিনিময়ে সংবেদনশীল তথ্য ইরানের কাছে সরবরাহ করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রায় তিন সপ্তাহ পর গতকাল শুক্রবার (২০ মার্চ) ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেত এবং বিশেষ পুলিশ ইউনিট লাহাভ-৪৩৩ তাকে গ্রেপ্তারের ঘোষণা দেয়।

তারা জানায়, জেরুজালেমে বসবাসকারী কোহেন কয়েক মাস ধরে ইরানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে—দায়িত্ব পালনকালে প্রাপ্ত সংবেদনশীল নিরাপত্তা তথ্য হস্তান্তর করা। তদন্তে আরও জানা গেছে, তিনি অবগত ছিলেন যে যোগাযোগটি ইরানি পক্ষের সঙ্গে হচ্ছে এবং এর বিনিময়ে অর্থ গ্রহণ করেছেন।

আয়রন ডোম স্বল্পপাল্লার রকেট প্রতিহত করতে ব্যবহৃত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হিজবুল্লাহ বা হামাস-এর নিক্ষেপ করা রকেট প্রতিহত করতে এটি কার্যকরভাবে ব্যবহৃত হয়। এছাড়া দূরপাল্লার ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইসরায়েলের ‘অ্যারো’ ও ‘ডেভিড’স স্লিং’ নামে আরও দুটি প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

শুক্রবার কোহেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘাতে ইসরায়েলের শত্রুরা গুপ্তচর নিয়োগের চেষ্টা করছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে। একইভাবে ইসরায়েলও ইরান ও লেবাননে এ ধরনের কার্যক্রম চালাচ্ছে।

এ দিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ফারসি ভাষায় একটি চ্যানেল চালু করেছে, যেখানে ইরানিদের কাছ থেকে ছবি ও তথ্য পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইসরায়েলের আয়রন ডোমের ‘গোপন তথ্য’ যেভাবে চলে যায় ইরানের হাতে

আপডেট সময় ০৩:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬